খুলনা বিভাগের ১০ জেলায় বাস ধর্মঘট শুরু
রিদপুরে গোলযোগের ঘটনায় আটক দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।এর আগে দেয়া মালিক-শ্রমিকদের আল্টিমেটাম কর্তৃপক্ষ আমলে না নেয়ায় শুক্রবার থেকে এই ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্যপরিষদ।ফলে শুক্রবার ভোর ৬টা থেকে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে সব ধরনের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছে।বাস ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। বিশেষ করে বেনাপোল স্থল বন্দর চেকপোস্টে কয়েকশ’ ভারত ফেরত যাত্রী আটকা পড়েছেন। এসব যাত্রীদের কেউ কেউ ইজিবাইক, ভ্যান রিকশা নিয়ে যশোরে...







