Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বৃহস্পতিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। গত কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর বুধবার রাজধানী ও এর আশপাশ এলাকায় স্বস্তির বৃষ্টি হয়। এতে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও বৃহস্পতিবার সকাল ৭টার পর থেকে ১০ পর্যন্ত থেমে থেকে কয়েক দফার ভারি বৃষ্টিতে রাজধানীর বেশিভাগ এলাকা পানিতে প্লাবিত হয়। এতে চরম দুর্ভোগে পড়ে কর্মমুখী মানুষ। এসব মানুষদের কেউ কেউ বাধ্য হয়ে আবার বাসায় ফিরে যান। আবার কেউ কেউ পায়ে হেঁটে অফিসমুখি হতে দেখা যায়।নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, বৃহস্পতিবার তুমুল বৃষ্টিতে শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, মুগদা, কাজলা, শ্যামপুর, জুরাইন, ডেমরা, ফরিদাবাদ, নয়াপল্টন, রাজারবাগ, শ্যাওড়াপারা এবং মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এমতাবস্তায় পানিতে কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকত...
দাবি না মানলে আন্দোলন আবার রাজপথে গড়াবে

দাবি না মানলে আন্দোলন আবার রাজপথে গড়াবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা না করলে জনগণের বিপ্লব অনিবার্য। কারণ বিএনপির প্রতি জনগণের সমর্থন কমে যায়নি বরং আরো বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন, গুম ও খুনের বিরুদ্ধে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০দলীয় জোটের আন্দোলন চলবে। দাবি না মানলে এ আন্দোলন টেবিলের আলোচনা থেকে আবার রাজপথে গড়াবে।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামি পার্টির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।ইসলামি পার্টির প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সরকারকে উদ্দেশ্যে নোমান বলেন, আপনারা যদি গুম-খুনের রাজনীতি বন্ধ না করে বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি না দিলে গণবিপ্লব দেখা দেবে।সরকার নির্বাচন দিতে বাধ্য হবে মন্তব্য করেন নোমান বলেন, এরশাদের বুলেটের বিরুদ্ধে আন্দোলন করে আমরা...
নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

নতুন সেনাপ্রধান আবু বেলাল মো. শফিউল হক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লে. জেনারেল আবু বেলাল মোঃ শফিউল হককে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।আবু বেলাল মো. শফিউল হক এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বরত ছিলেন।আগমী ২৫ জুন সেনাপ্রধান হিসেবে ইকবাল করিম ভূঁইয়ার বর্তমান সেনাপ্রধানের মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।শফিকুল হক হবেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম সেনাপ্রধান।১৯৫৮ সালে জন্ম নেয়া শফিউল হক ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন পান। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নৈপুণের জন্য তিনি সম্মানসূচক ‘সোর্ড অব অনার’ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ সম্পন্ন করার পর তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘ডিফেন্স স্টাডিজ’ এ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।শফিউল হকের সামরিক শিক্ষার মধ্যে রয়েছে দেশে-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। মিলিটারি সায়েন্স, কৌশল এবং ওয়্যা...
হাসপাতাল ছেড়ে শিলংয়ের কটেজে সালাহ উদ্দিন

হাসপাতাল ছেড়ে শিলংয়ের কটেজে সালাহ উদ্দিন

জাতীয়, সংবাদ শিরোনাম
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি কটেজে উঠেছেন। তিনি শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সে) ছিলেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।তিনি আরও বলেন, নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সালাহ উদ্দিন এখন হাসপাতাল ছেড়ে বাসায় থকতেপারেন। এরপরই কটেজে নেয়া হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ হচ্ছে, পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য ১৪ দিন পর যেন হাসপাতালে নেয়া হয়। সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে তার স্ত্রী জানান। ৩ জুন সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দেয় স্থানীয় পুলিশ। ২৭ মে আদালতে হাজির করা হলে সালাহ উদ্দিনকে আইনি হেফাজতে (কারাগারে) নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।তবে অসুস্থ হওয়ায় তাকে ওই দিন রাতেই নেগ্রিমসে পাঠানো হ...
এরশাদ সিএমএইচ এ ভর্তি

এরশাদ সিএমএইচ এ ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।মঙ্গলবার রাতে এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।সুনীল শুভরায় বলেন, পায়ে ব্যথা অনুভূত হওয়ায় স্যারকে সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।...
সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪, আহত ৭

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪, আহত ৭

জাতীয়, বিশেষখবর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে তিন গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জন নিহত হবার খবর নিশ্চিত করেছেন।শ্যামনগরের গাবুরা গ্রামের কৃষক আনিস রহমান জানান, নিহতরা হলেন: পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী  সাজেদা বেগম (৩৫)। তিনি তার পিত্রালয় কাশিপুরে মাঠ দিয়ে পানি আনতে যাবার সময় বজ্রপাতে নিহত হন। নিহত অপর দুজন হলেন তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪৫) ও পরানপুর গ্রামের নোয়াবদি গাজির ছেলে জিয়াদ আলি (৭০)। তারা বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় বজ্রাঘাতে মারা যান। এসময় ওই গ্রামের আরও একজন নিহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি।গ্রামবাসী আরও জানায়, পৃথক বজ্রপাতের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। তাদেরকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও জানান, বজ্রপাতে একটি গরু মারা গেছ...
বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী মোটরযান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইঞা। এ চুক্তির আওতায় চার দেশের মধ্যে সড়কপথে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত মোটরযান চলাচল করবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষর করবেন।তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ধন্যবাদ ও অভিনন্দন প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।...
জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই: এরশাদ

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই: এরশাদ

জাতীয়, স্লাইড
  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ছাড়া দেশে এখন আর কোনো দল নেই। আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের অত্যাচারে অতিষ্ঠ দেশের মানুষ তাদের কাছ থেকে মুক্তি চায়। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ বিশেষদূত।সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোর্তুজা আবেদীন। এসময় আরো বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।...