আ’লীগ জঙ্গি তৈরি করে বিদেশীদের দেখাতে ধরে
আওয়ামী লীগ নিজেরাই জঙ্গি তৈরি করে, আবার তারাই তা বিদেশীদের দেখানোর জন্য ধরে। সন্ত্রাস ও জঙ্গিবাদ আওয়ামী লীগের তৈরি। আওয়ামী লীগই এর সঙ্গে জড়িত। কিছুদিন পর পর আনসারুল্লাহ, রহমাতুল্লাহ বানানো হয়। যখনই তাদের (আওয়ামী লীগ) অবস্থা খারাপ হয়, তখন বিদেশীদের দেখানোর জন্য বলে আনসারুল্লাহ, রহমাতুল্লাহকে ধরছি। বিদেশীদের বলে, আমরা না থাকলে এ জঙ্গিবাদের উত্থান হবে।মঙ্গলবার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব অভিযোগ বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ৯টিতে জয় পায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।খালেদা জিয়া বলেন, আমরা বলতে চাই, আওয়ামী লীগের সময়ই জঙ্গিবাদ ও বোমাবাজের উত্থান হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, যশোরে উদিচি বোমা বিস্ফোরণ,...







