Friday, September 11Welcome khabarica24 Online

গ্যালারি

মীরসরাই প্রেস ক্লাবের ত্রীবার্ষিক সম্মেলন সম্পন্ন : মাহবুব পলাশ সভাপতি, নয়ন ধূম সাধারন সম্পাদক

মীরসরাই প্রেস ক্লাবের ত্রীবার্ষিক সম্মেলন সম্পন্ন : মাহবুব পলাশ সভাপতি, নয়ন ধূম সাধারন সম্পাদক

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
   নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই প্রেস ক্লাবের ত্রীবার্ষিক সম্মেলন বৃহস্প্রতিবার ( ৫ ডিসেম্বর ) বিকাল ৩টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দৈনিক আজাদীর ফিচার এডিটর, মীরসরাই প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনের সচিব বাবু সুবাস সরকারের সঞ্চালনায় উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দৈনিক পূর্বদেশ এর সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক। অতিথী হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডাঃ জামশেদ আলম, আহ্বায়ক কমিটির সদস্য মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, সদস্য সচিব নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম ও সীতাকুন্ড প্রেস ক্লাবের প্রতিনিধি সাবেক সভাপতি ফোরকান আবু। অনুষ্ঠানের প্রথম পর্বে নির্বাচন কমিশনের সচিব সুবাস সরকার ঘোষনা করেন বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত প্যানেল যথাক্রমে সভাপত...
মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু

মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২য় ব্যাংকিং বুথ এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার হাজী রেনু মিয়া শপিং কমপ্লেক্সে ব্যাংক এর ২য় ব্যাংকিং বুথ এর উদ্বোধন করেন ব্যাংকের রিটেইল ও এসএমই প্রধান এম খোরশেদ আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, লায়াবিলিটি ও ওয়েলথ এর প্রধান জনাব সৈয়দ জুলকার নাঈন, এজেন্ট ব্যাংকিং এর প্রধান মোঃ বিন মজিদ খান, এরিয়া হেড তাপস চক্রবর্তী, জি এম ফরহাদ সারোয়ার ও কর্পোরেট এর প্রধান মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী।...
জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি :: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের স্বীকৃতিস্বরূপ, জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আরব আমিরাত এর ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। গত ২ডিসেম্বর সোমবার বিকাল ৩টা আবুধাবি ফর্মাল পার্কে এতে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না। অনুষ্ঠানের শুরুতে আধুনিক আরব আরব আমিরাত এর প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি,প্রকৃত জনদরদী, দেশী বিদেশী সকল মানুষ’র ভালোবাসার প্রতিক,শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ন এর প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানান। জাতীয় দিবস উদযাপনের নানা অনুষ্ঠানমালায় স্থানীয় আরবীদের সঙ্গে পাল্লা রেখে আবুধাবী ফর্মাল পার্কে বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকদের অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে কেক কাটা,কবিতা আবৃত্ত...
ইছাখালীর ইউপি মেম্বার কর্তৃক মৎস ব্যবসায়ীর ১৭ লক্ষ টাকা না দিয়ে পাল্টা হুমকী

ইছাখালীর ইউপি মেম্বার কর্তৃক মৎস ব্যবসায়ীর ১৭ লক্ষ টাকা না দিয়ে পাল্টা হুমকী

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নেছার উদ্দিন গেলমান এর এর বিরুদ্ধে দীঘি বন্ধক দিয়ে নগদ ১৩ লক্ষ টাকা গ্রহন এবং বন্ধকের শর্ত সাপেক্ষ অর্থ সহ প্রায় ১৮ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ উঠেছে । এছাড়া টাকা চাইলে পাল্টা হুমকীর অভিযোগ ও উঠেছে। উপজেলার পরাগলপুর গ্রামের মৎস ব্যবসায়ী জয়নাল হোসাইন ইউপি মেম্বারের বিরুদ্ধে উক্ত অভিযোগ স্থানীয় গনমাধ্যম কর্মীগনকে জানান। অবশেষে বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশের তদন্তাধিন রয়েছে বলে ও জানা গেছে। মৎস ব্যবসায়ী জয়নাল হোসাইন বলেন আমি উপজেলার ওচমানপুর ইউনিয়নের একজন মৎস ব্যবসায়ী। ইতিমধ্যে বেশ কিছু পুকুরে মৎস চাষ করে আসছি সেই সূত্র ধরে পাশ্ববর্তি ইছাখালী ইউপি মেম্বার নেছার উদ্দিন গেলমান তার কয়েকটি মাছের প্রকল্প আমাকে চাষের জন্য লাগিত ( টাকার বিনিময়ে বন্ধক) নিতে বলে। আমি ও সরল বিশ্বাসে নিজের ব্যবসার মূলধন থেকেই তাকে ১৩...
শেখ আতা ও দুই জাহাঙ্গিরের হাতেই যাচ্ছে নৌকার বৈঠা

শেখ আতা ও দুই জাহাঙ্গিরের হাতেই যাচ্ছে নৌকার বৈঠা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মাহবুব পলাশ, মীরসরাই :: অবশেষে শেখ আতা জেলায়, মীরসরাই উপজেলার বৈঠা যাচ্ছে দুই জাহাঙ্গিরের হাতেই । সময় অপরিবর্তিত থাকলে ৭ বছর পর অবশেষে আগামী ১৬ নভেম্বর দুপুর ২টায় ঐতিহাসিক মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামীলীগের এবারের ত্রীবার্ষিক সম্মেলন। ইতিমধ্যে উল্লেখিত দুই পদে সভাপতি পদে সম্ভাব্যগনের মধ্যে বর্তমান সভাপতি শেখ আতাউর রহমান, বর্তমান সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ অন্যতম। সাধারন সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে অন্যতম ৪ নং ধূম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গির ভূঞা, ১ নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ৮নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব। দীর্ঘ ৭ বছর পূর্বে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠেই উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। এবার আবার সেই ঐতিহাসিক মাঠেই কে হচ্ছেন আগামীর কান্ডারী তা এ...
জনমত জরীপে উপজেলা আওয়ামীলীগে শেখ আতা- জাহাঙ্গীর ভূঞা এগিয়ে

জনমত জরীপে উপজেলা আওয়ামীলীগে শেখ আতা- জাহাঙ্গীর ভূঞা এগিয়ে

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: ইউনিয়ন পর্যায়ের সম্মেলন শেষে অবশেষে মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও ঘনিয়ে এসেছে। সময় অপরিবর্তিত থাকলে আগামী ১৬ নভেম্বর ঐতিহাসিক মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামীলীগের এবারের ত্রীবার্ষিক সম্মেলন। আর এরই মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীগনের দৌড় ঝাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে উল্লেখিত দুই পদে সভাপতি পদে সম্ভাব্যগনের মধ্যে চলমান সভাপতি শেখ আতাউর রহমান, চলমান সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ অন্যতম। উক্ত পদের জন্য আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের ২ শত নেতাকর্মীদের মতামতে জানা গেছে ইঞ্জিনিয়ার মোশাররফ এবং মাহবুবুর রহমান রুহেল এর আগামীর আস্থা ও বিশ্বস্থতার প্রতীক হিসেবে শেখ আতাউর রহমান এর বিকল্প কেউ নেই। সাধারন সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে অন্যতম ৪ নং ধূম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গির ভূঞা...
মীরসরাইয়ে ডাকাতির চেষ্টাকালে ও পিতার অভিযোগে পুত্র সহ ২ জন আটক

মীরসরাইয়ে ডাকাতির চেষ্টাকালে ও পিতার অভিযোগে পুত্র সহ ২ জন আটক

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি ::  মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকার দারোগা বাড়িতে ডাকাতির চেষ্টা কালে একজনকে আবার পৃথক ঘটনায় সোনাপাহাড় এলাকায় পিতার অভিযোগে এক পুত্রকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার ( ৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর এলাকার দারোগা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে অতর্কিতে ডাকাত দলের কয়েকজন সদস্য স্প্রে’র মাধ্যমে একই পরিবারের ছয়-সাতজনের (নাম জানা সম্ভব হয়নি) উপর হামলা করে। এতে কয়েকজন তাৎক্ষনিক অজ্ঞান হয়ে পড়ে বাকীরা চিৎকার শুরু করলে প্রতিবেশী পর্যায়ক্রমে এলাকাবাসীরা ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। ডাকাত দলের এক সদস্যকে এলাকাবাসী আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়। এসময় এলাকাবাসীর গনধোলাইয়ে এক ডাকাত আহত হলে, জোরারগঞ্জ থানার পুলিশ টিম এসে তাকে উদ্ধার করে স্থানীয় মস্তান নগর হ...
মনজুর মোর্শেদ ভূঞার পিতা মাহবুব ভূঁইয়া আর নেই : গভীর শোক

মনজুর মোর্শেদ ভূঞার পিতা মাহবুব ভূঁইয়া আর নেই : গভীর শোক

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের দাতা সদস্য সফল ব্যবসায়ী মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনকের বাবা ৯নং মীরসরাই ইউনিয়নের পূর্ব মোটবাড়ীয়া নিবাসী হাবিবউল্যা ভূঞা বাড়ীর আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়া আর নেই। রবিবার ( ৩ নভেম্বর) রাত ১১.১৫ মিঃ ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার ( ৪ নভেম্বর) বাদ আসর উপজেলার মোঠবাড়িয়া গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গনে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মীরসরাইয়ের সাবেক সাংসদ এম এ জিন্নাহ, কেন্দ্রীয় বিএনপি নেতা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।...