Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

টি ২০ বিশ্বকাপ ফাইনাল আজ

টি ২০ বিশ্বকাপ ফাইনাল আজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
‘চার-ছক্কা হৈ হৈ, বল গড়াইয়া গেল কই।’ শুধু বল নয়, বেলাও গড়িয়েছে। স্নায়ুক্ষয়ী উত্তেজনা আর রোমাঞ্চের ককটেল। সব ভুলে টি ২০-র মাদকতায় ক’টা দিন বুঁদ হয়ে ছিল গোটা দেশ। তিন সপ্তাহের সেই মধুচন্দ্রিমা শেষ হতে চলেছে আজ। দু’বছর আগে কলম্বো থেকে ড্যারেন স্যামিদের হাত ধরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছিল টি ২০ বিশ্বকাপ ট্রফি। বিশ্বসেরার মুকুটটা আজ আবারও ফিরে আসছে উপমহাদেশে। ছোট ক্রিকেটের বড় আসরে ফাইনালটা যে এবার অল-এশিয়ান!আজ মিরপুরে ভারত-শ্রীলংকা আগুনে ফাইনালে যেই জিতুক না কেন উপমহাদেশের জয় নিশ্চিত। মুশফিকদের বিশ্বকাপ অভিযান সুপার টেনে শেষ হয়ে গেলেও ক্রিকেট অন্তঃপ্রাণ বাঙালির টি ২০ উন্মাদনায় ভাটা পড়েনি। জাতীয় দল ব্যর্থ হলেও এত বড় একটি বৈশ্বিক টুর্নামেন্টের সফল আয়োজক হিসেবে লাল-সবুজ পতাকাটা বিশ্ব দরবারে ঠিকই উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। কিন্তু ঝকঝকে ট্রফিটা আজ ধোনি কিংবা মালিঙ্গার হাতে ওঠার পরই কন্যালয়ের মতো...
বৃষ্টিতে ভেসে গেল ক্যারিবীয় স্বপ্ন : শ্রীলংকা ফাইনালে

বৃষ্টিতে ভেসে গেল ক্যারিবীয় স্বপ্ন : শ্রীলংকা ফাইনালে

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বৈশাখ আসছে ঝড় নিয়ে। তারই মহড়া হয়ে গেল কাল। চৈত্রের আগুনঝরা দিনশেষে ঝড়ো-বৃষ্টি। নগরবাসী পুলকিত স্বস্তির পরশে। শুধু ওয়েস্ট ইন্ডিজই চায়নি আকাশ কাঁদুক। তবু ক্রিকেটের চিরশত্র“ বৃষ্টি এলো স্যামিদের কাঁদাতে। সেই কান্নায় ধুয়ে-মুছে গেল তাদের স্বপ্ন। সাজঘরে স্যামিরা হয়তো ঠিকই গেয়েছেন- ‘রেইন রেইন গো অ্যাওয়ে। কাম অ্যাগেইন অ্যানাদার ডে...।’ কিন্তু প্রকৃতি শুনলে তো! গেইলের দুরবস্থা দেখে হয়তো ঝড় তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল প্রকৃতি। যখন ঝড় থামল, শ্রীলংকা জয়ী। মালিঙ্গারা পৌঁছে গেলেন রবিবাসরীয় ফাইনালে। ক্যারিবীয়দের সিংহাসনচ্যুত করে প্রতিশোধ নিল শ্রীলংকা। ২০১২-তে নিজেদের আঙিনায় লংকানদের কাঁদিয়েছিল ক্যারিবীয় কার্নিভাল। কাল মিরপুরে একইদিনে ক্যারিবীয় কন্যাদের মতো ব্রাভোদেরও বিদায় হয়ে গেল।বৃষ্টিভেজা ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৭ রানে শ্রীলংকার জয় যখন এলো, তখন রাত ১০টা ২৬ মিনিট। আকাশ যখন সবক’টা জানা...
টি-২০ বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

টি-২০ বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  শেষটাও ভালো হলো না বাংলাদেশ দলের। সুপার টেন পর্বে শেষ ম্যাচে অষ্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিলো বাংলাদেশ। টাইগারদের লজ্জাজনক পরাজয়ে লজ্চিত গোটা জাতি। সুপার পর্বে একটি ম্যাচও জিততে পারেনি মুশফিকের দল। মংগলবার শেষ খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামের উপড়ে পড়েছিল দর্শক। ক্রিকেটপ্রেমী বাঙালীদের কাছে একটি প্রত্যাশ্যা ছিল অন্তত অষ্ট্রেলিয়াকে পরাজিত করুক টাইগাররা। কিন্তু শেষ খেলাতে তারা সুবিধা করতে পারেনি। টাইগারদের সংগ্রহ করা ১৫৩ রান করতে মাত্র তিনটি উইকেট খুইয়েছে অসিরা। যদি অষ্ট্রেলিয়া এই জয়ে কোন লাভ হয়নি। কিন্তু বাংলাদেশ দল একেবারেই শূন্য হাতে হোয়াইট ওয়াশ হওয়াটা বাঙালি জাতির জন্য সত্যি লজ্জার বিষয় বটে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাকিব-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকটে হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩...
বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখব : গাঙ্গুলী

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখব : গাঙ্গুলী

খেলাধুলা
  ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন । সোমবার ঢাকার স্থানীয় এক হোটেলে এক অনুষ্ঠানে গাঙ্গুলী বলেন, যখন এমন কথা উঠবে, তখন চিন্তা করব। আগে চিন্তা করে তো আর লাভ নেই। উপমাহাদেশের সব দলের জন্যই ভালো কোচ আনা দরকার। কারণ কোচদের উপর অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ দলের জন্য কার্যকর হবে, এমন কোচ দরকার।গাঙ্গুলী বলেন,  আমি সবসময় চাই বাংলাদেশ ভালো খেলুক। ওদের ভুলগুলো দ্রুত শোধরানো দরকার। সময়টা এখন ওদের ভালো যাচ্ছে না। তিনি মুশফিকের বিষয়ে বলেন,  মুশফিক ভালো খেলোয়াড়। দল কখনো একজনের উপর নির্ভর করে না। সবাই ভালো না করলে অধিনায়ক একা কী করবেন? সবার প্রচেষ্টাতেই ভালো করা সম্ভব।বাংলাদেশের টপ অর্ডারে অন্যরা বিশ্বকাপে ব্যর্থ হলেও উজ্জ্বল ব্যতিক্রম কেবল এনামুল হক। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের খেলা মনে ধরেছে গাঙ্গুলীর। এ ছাড়া এনামুল...
বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

বাংলাদেশের সামনে আজ পাকিস্তান

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
হৃদয়ের খণ্ডহরে এখনও জ্বলছে আশার দীপ। ক্ষীণতর তার আলো। তবুও জ্বলছে তো। কিংবা অকূল দরিয়ায় ভাসছে মাঝিবিহীন নৌকা। কূল-কিনারার দিশা পাচ্ছে না। তবুও ভাসছে তো।বাংলাদেশ দলটাকে আর কিসের সঙ্গে তুলনা করা যায়? যখন সংকট-শৃঙ্গ অনতিক্রম্য হয়ে ওঠে, হতাশা এসে দাঁড়ায় পাশে, তখন পৃথিবীটা মনে হয় অন্ধকারময় অরণ্য। মুশফিকুর রহিমের মনের অবস্থা বোঝাতে আর কোনো উপমাই যে খুঁজে পাওয়া দুষ্কর। হংকং-লজ্জার পর ওয়েস্ট ইন্ডিজ ও ভারত ম্যাচেও সেই একই চিত্রনাট্য। সেই একই বিয়োগান্তক সমাপ্তি। পরশু ধোনিদের কাছে ‘নিঃস্ব’ হয়ে মুশফিকের কথা আর্তির মতো শোনায়, ‘কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না।’ এই যখন অবস্থা তখন অলৌকিক কিছু ঘটুক, সেই প্রার্থনাই করা যেতে পারে শুধু। এই পটভূমিতে আজ বাংলাদেশের সামনে পাকিস্তান। যাদের বিপক্ষে পরিসংখ্যানও মরচে ধরা। এ পর্যন্ত ছয়টি টি ২০ ম্যাচের সব ক’টিতে হার। কিন্তু ক্রিকেট যে শুধু পরিসংখ্যান-আশ্রিত নয়, পারফরম্যান্স...
সেমিফাইনালে উঠে গেল ভারত

সেমিফাইনালে উঠে গেল ভারত

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতল ভারত। এ জয়ের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেল ধোনির দল। অপরদিকে গত ম্যাচের মতো এ ম্যাচেও স্বাগতিকদের ব্যাটসম্যানরা ক্লিক করতে না পারায় ৯ বল বাকি থাকতে স্বাগতিকদের দেওয়া ১৩৯ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত।বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে আসলে প্রথম দুই ওভারে  মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজী ভারতের রানের গতি বেধে রেখেছিলেন। তৃতীয় ওভার করতে আসা আল-আমিন হোসেনের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। তবে নিশ্চুপ হওয়া গ্যালারিকে উচ্ছ্বাসে মাতাতে বেশি সময় নেননি আল-আমিন। পঞ্চম বলটি এগিয়ে মারতে গিয়ে বোল্ড আউট হয়ে যান শিখর ধাওয়ান। এরপরে ব্যক্তিগত ২৬ রানে জীবন পান রোহিত শর্মা। ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্যাচ ধরার জন্য ছুটে গিয়েছিলেন সোহাগ গাজী ও এনামুল হক। শেষ পর্যন্ত দুজনের ভ...
নেদারল্যান্ডসকে ৬ রানে হারালো দ.আফ্রিকা

নেদারল্যান্ডসকে ৬ রানে হারালো দ.আফ্রিকা

খেলাধুলা, খেলার মাঠ
রুদ্ধশ্বাস  ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ স্বপ্ন অটুট রাখলো দক্ষিণ আফ্রিকা। এতে আগে ব্যাটিংয়ে ডাচদের ১৪৬ রানের টার্গেট দিয়েছিল প্রোটিয়ারা। জবাবে ৮ বল হাতে রেখে ১৩৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।
শেষ মুহূর্তে উজ্জীবিত বাংলাদেশ

শেষ মুহূর্তে উজ্জীবিত বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
  টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষ মুহূর্তে নজর করা পারফরম্যান্স দেখিয়েছে টাইগার বাহিনী। নির্ধাতির ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে সাবেক চ্যাম্পিয়নরা। চার ক্যরিবীয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। মঙ্গলবার টসে হেরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই বাংলাদেশি বোলারদের বিপরীতে মারমুখী ভূমিকায় অবর্তীন হয় ওপেনার স্মিথ। ৪৩ বলে ব্যক্তিগত ৭২ রানে আউট হন তিনি। তবে এ ম্যাচে ধীরগতিতে ব্যাট করেন চিরচেনা মারমুখী গেইল। ৪৮ বলে করেন ৪৮ রান। ম্যাচের শুরু থেকেই মিস ফিল্ডিং করতে থাকে বাংলাদেশ। যার উদাহরণ পায়ে চোট পাওয়া গেইলকে দু'বার রান আউটের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফিল্ডাররা। এছাড়া সামির দুটি ক্যাচ মিস করেন মাহমুদ উল্লাহ। তবে এর ব্যতিক্রম ছিলেন তামিম ইকবাল। গেইল ও ব্রাভোর দুটি দৃষ্...