Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

৯০ বল হাতে রেখে জিতে গেল শ্রীলঙ্কা

৯০ বল হাতে রেখে জিতে গেল শ্রীলঙ্কা

খেলাধুলা, খেলার মাঠ
মাত্র ৩০ বলেই জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। নেদারল্যান্ডসের ৬৩ বলে করা ৩৯ রান তারা টপকায় ৯০ বল আর ৯ উইকেট হাতে রেখে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাড়া জাগিয়ে সুপার টেনে ওঠা নেদারল্যান্ডস সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে। সোমবার সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে তারা মাত্র ৩৯ রানে সবকটি উইকেট হারায়। মাত্র ১০.৩ ওভার খেলতে সক্ষম হয় তারা। আন্তর্জাতিক টি-২০তে সবচেে কম রানে আউট হওয়ার রেকর্ড ছিল ৫৭। মাস ছয়েক আগে আফগানিস্তানের বিরুদ্ধে কেনিয়া শারজায় এ রান করেছিল।  ব্যাটিংয়ে নেমে শুরুতেই শ্রীলঙ্কার বোলিং তোপে নেদারল্যান্ডস। ১ রানেই পড়ে তিন উইকেট। ৭ ওভারে ডাচদের সংগ্রহ ৫ উইকেটে ২৫ রান। এর মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথিউস নেন ১৬ রানে ৩ উইকেট। এ ছাড়া ১২ রানে ৩ উইকেট নেন অজান্থা মেন্ডিস। ৫ রানে ২ উইকেট নেন মালিঙ্গা। ডাচদের মধ্যে একমাত্র দুই অঙ্কের রান করেন টম কুপার। তিনি ১৮ বলে করেন ১৬ রান। ৫ জন আউট হন ...
রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

খেলাধুলা, খেলার মাঠ
  এইতো দু’দিন আগে এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বাজে ম্যাচটি খেলেছে পাকিস্তান। হয়তো বিশ্বকাপ বলেই ভারতের কাছে তারা হেরেছে যাচ্ছেতাইভাবে। গতকাল    পৃষ্ঠা ১১ কলাম ১ মিরপুরেও ঘটতে যাচ্ছিল প্রায় একই রকম ঘটনা। আগে ব্যাট করে ওমর আকমলের ৯৪ রানে ভর করে ১৯১ রানের টার্গেট দেয় পাকিস্তান। ১৯২ রানের টার্গেট, তারপরও হারতে বসেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত তা আর হতে দেননি শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, ওমর গুলরা।। শুরুতে যারাই ডোবাতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত তারাই দলকে জেতালেন ১৬ রানে। এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াই ফিরে সাবেক চ্যাম্পিয়নরা। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ঘটনা। কামরান আকমল আর ওমর আকমলের জোড়া হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৯২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। গতকালও এই দুই ভাইয়ের কল্যাণ সমপরিমাণ টার্গেট দেয় তারা। ওয়েস্ট ইন্...
বৃষ্টি আইনে জয় নিউজল্যান্ডের

বৃষ্টি আইনে জয় নিউজল্যান্ডের

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বৃষ্টির বাগড়ায় হার মানতে হলো ইংল্যান্ডকে আর সহজেই জয় পেয়ে গেল নিউজিল্যান্ড। শনিবার টি-২০ বিশ্বকাপের খেলায় ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। চট্ট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৭২ রান  তুলতে সক্ষম হয় ৬ উইকেট হারিয়ে। পরে নিউজিল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারের সময় ঝড়ো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১১টা পর্যন্ত অপেক্ষার পরও বৃষ্টি না থামলে আম্পয়াররা খেলার সমাপ্তি টানেন। ৫.২ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছিল। টি-২০ খেলার নিয়ম অনুযায়ী ৫ ওভার খেলা হলেই তা ফল নির্ধারণের জন্য বিবেচিত হবে। এ সুবাদে ডাক ওয়ার্থ লুইসের বৃষ্টি আইন অনুযায়ী ৯ রান এগিয়ে ছিল নিউজিল্যান্ড। কিউই ওপেনার গাপটিল ৯ বলে ১১ রান করে আউট হন। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ১৭ বলে ২৪ রান করে আর ব্রেন্ডন ম্যাককালা...
১১৮ কোটি ডলার ঋণ দেবে জাপান

১১৮ কোটি ডলার ঋণ দেবে জাপান

খেলাধুলা, খেলার মাঠ
সহজ শর্তে বাংলাদেশকে ১১৮ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে জাপান। এ ঋণে গার্মেন্টস খাত, বিদ্যুৎ ও কয়লাভিত্তিক জ্বালানি অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব পাবে।শনিবার  বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ সফররত জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার ডেপুটি প্রেস সেক্রেটারি কৌইতি মিজুশিমা একথা জানান।সংবাদ সম্মেলনে মিজুশিমা বলেন, ‘জাপান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তাই বাংলাদেশের বিদ্যুৎ খাত ও পরিবেশের অবস্থা আরো ভালো হলে এই বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে।’ একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সর্ম্পক উন্নয়ন, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণসহ বিভিন্ন বিনিয়োগ জাপানের আগ্রহ তুলে ধরেন তিনি।...
ভারতের শুভ সূচনা

ভারতের শুভ সূচনা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, স্লাইড
টি-টোয়েন্টির সুপার-১০ পর্বের উদ্বোধনী ম্যাচে ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতল ভারত। ৯ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ধোনির দল। ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অমিত মিশ্রা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেসে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান। খেলায় ভারতীয় স্পিন বোলাররা আধিপত্য বিস্তার করায় পাক ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে পারেনি। পুরো খেলায় মাত্র ২টি ছয়ের মারই যার প্রমাণ। ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন অমিত মিশ্রা। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহ করে ভারত। ব্যক্তিগত ৩০ রানে ধাওয়ার আউট হলেও কোহলি ও রায়নায় ব্যাটিং দৃঢ়তায় জয় পেতে কষ্ট হয়নি ধোনি বাহিনীকে। ৩৬ রান করে কোহলি ও ৩৫ রান করে রায়না অপরাজিত থাকে। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন আজমল, ওমর গুল ও বাট্টি। উৎস- যুগান্তর...
টি-২০ বিশ্বকাপে সুপার টেন নিশ্চিত করলো বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপে সুপার টেন নিশ্চিত করলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
টি-২০ বিশ্বকাপে হংকংকে রানে ঠেকিয়ে দিয়ে সুপার টেন নিশ্চিত করলো টাইগাররা। জেতার জন্য মাঠে নেমে হংকং ১৩ ওভার ২ বলে জিততে পারলে আসর থেকে ছিটকে যেতো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান তার অসাধারন নৈপুন্যে হংকং দলকে ঠেকিয়ে দেন। তিনি দুটি উইকেট নেয়া চাপে পড়ে হংকং দল। মাত্র ১২ ওভারেই ৫টি উইকেট হারায় তারা। এরপর সর্বশেষ ১৪ ওভার ২ বলে ৭৫ রান করে কজেতার জন্য ব্যাট করছে হংকং দল।এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়ে বাজিমাত করেছে হংকং। বাংলাদেশ দলকে ১৫ ওভারেই মাত্র ১০৮ রানে আউট করেছে তারা। কোন ব্যাটসম্যানেই ক্রিজে দাড়াতে পারেনি। বিধ্বংসী বোলিং এর বিপক্ষে টাইগারদের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ।...
হার দিয়ে অভিষেক আফগানদের

হার দিয়ে অভিষেক আফগানদের

খেলাধুলা
‘বড় ভাই’ পাকিস্তানের কাছে ৭২ রানে হেরে এশিয়া কাপে অভিষেক হলো আফগানিস্তানের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচে উমর আকমলের অসাধারণ ব্যাটিংয়ের কাছেই হেরে গেছে আফগানরা। ম্যাচে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। ৫০ ওভারে আট উইকেটে ২৪৮ রান করে তারা। সর্বোচ্চ ১০২ রান করে অপরাজিত থাকেন উমর আকমল। তার সেঞ্চুরিটি না হলে পাকিস্তানের সংগ্রহ থেমে যেতো ১৪৬ রানে। পরিস্থিতিও দাঁড়িয়ে ছিলো তা-ই। কিন্তু অনভিজ্ঞতার কারণে সে পরিস্থিতি কাজে লাগাতে পারেনি আফগানরা। ১০৮ রানের মধ্যেই পাকিস্তান হারিয়ে ফেলে তাদের পাঁচ উইকেট। আফগানিস্তানের এই ‘গুরুমারা বিদ্যায়’ নড়েচড়ে বসতে শুরু করেছিলো ক্রিকেট বিশ্বই। এমনিতেই ভয়ডরহীন ক্রিকেট খেলে আলোচনায় দারুণভাবে নিজেদের নিয়ে এসেছে আফগানরা। তার উপর এশিয়া কাপের মতো বড় আসরে যদি পাকিস্তানকে হারিয়ে বসতো তারা, তবে নিশ্চিতভাবে প্রবলভাবে নড়ে উঠতো ক্রিকেট বি...
ফিক্সিংয়ের রায়ে হতাশ বিসিবি ও আইসিসি

ফিক্সিংয়ের রায়ে হতাশ বিসিবি ও আইসিসি

খেলাধুলা, খেলার মাঠ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর বিষয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ে হতাশা প্রকাশ করেছে বিসিবি ও আইসিসি।   ঐ রায়ে ম্যাচ পাতানোর দায়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে অভিযুক্ত করেছে উক্ত ট্রাইব্যুনাল। তবে নির্দোষ প্রমাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মাহমুবুল আলম।   এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হয়েছেন।   আর ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল ও শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চির ব্যাপারে এখনো কোনো রায় জানায়নি ট্রাইব্যুনাল।   আইসিসি ও বিসিবির এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা হতবাক এবং একই সঙ্গে হত...