রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে আনন্দ সংঘ
নিজস্ব প্রতিনিধি ঃ বাড়ি বাড়ি গিয়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষগুলোর কাছে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছে মীরসরাই উপজেলার একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আনন্দ সংঘ নামের ওই সংগঠনের কর্মীরা কর্মহীন হয়ে পড়া এবং খেটে খাওয়া এসব মানুষগুলো খাবার দিয়ে আসছেন।
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউনে রয়েছে মীরসরাই সহ তথা পুরো দেশ। চলছে সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মন্ত্রে ব্রত হয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সরকারি-বেসরকারি উদ্যোগেও দেয়া হচ্ছে ত্রাণ।
তবে একেকজনের সহায়তা করার ধরণ একেক রকম। কেউ দিচ্ছেন প্রকাশ্যে আবার কেউ গোপনে। এরই ধারাবাহিকতায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়েনের আনন্দ সংঘ নামে একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে রাতের আঁধারে নিরবে ত্রাণ বিতরণ করছেন অসহ...







