স্বপ্নের খৈয়াছড়া’র সভাপতি জাহেদ, সম্পাদক জনি।
ইব্রাহিম বাদশা - “আশার আলো ছড়াই, সেবায় সবাইকে জড়াই”—এই স্লোগানকে ধারণ করে গঠিত হলো চট্টগ্রামের মীরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নের খৈয়াছড়া'র প্রথম পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬)। শনিবার (৫ এপ্রিল) খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব খৈয়াছড়ার ভেন্ডার পাড়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এই ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় মোঃ জাহেদ সভাপতি এবং নুর আহমেদ জনিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটি প্রধান উপদেষ্টা জনাব একরামুল হক এবং উপদেষ্টা সচিব জনাব ওমর ফারুক এর যৌথ স্বাক্ষরে উক্ত কমিটি অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন, মোঃ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন সজিব, যুগ্ম সাংগঠনিক সম্পদক মোঃ শাহরুখ ইসলাম,অর্থ সম্পাদক মোঃ নুর ইসলাম রিপন, সহ-অর্থ সম্পাদক রিয়াদ হোসেন, দপ্তর সম্পা...







