শান্তিনীড়ের শিক্ষা বৃত্তি পেলো ১৩৬ শিক্ষার্থী
ইব্রাহীম মাহমুদ ::
মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৩তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ ১৮ মার্চ (শুক্রবার) বিকালে মীরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মীরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি ও সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দীন, মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল ...







