২০১১ সালে ঘটে যাওয়া মীরসরাই ট্রাজেডী অবলম্বনে রচিত গল্প ”স্বপ্নভঙ্গ”
ইমরান হোসেন সোহান,
অনার্স, গনিত বিভাগ। ফেনী সরকারী কলেজ।
বাবা, ভাত খেয়ে নাও, কথাটা শুনতেই মাথা উঠায় জমির শেখ। মিশুক নাকি রে... বলেই আবার নিজের কাজে মন দে সে। কিছুক্ষন পর আলের পানিতে হাত দুয়ে বলে, দে, ভাত। মিশুক নিজের হাতে থাকা বাসন টা বাবাকে এগিয়ে দেয়। বাবা ভাত খাচ্ছে আর ছেলে অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। বাবা ছেলের এমন চাহনি সত্যিই দেখার মতো। কিরে, তুই খেয়েছিস? হুম বাবা, আমি খেয়েছি। তোর মা খেয়েছে? হুম মা ও খেয়েছে। তো স্কুলে যাবি না আজ? আজ বাবা আমাদের স্কুলের সাথে মীরসরাই পাইলট স্কুলের খেলা আছে। পরক্ষনেই মিশুক আবার বলে, বাবা তুমি মা কে বলো না আমিও খেলা দেখতে যাবো। আমাদের স্কুলের সবাই যাবে। আচ্ছা, আচ্ছা আমি তোর মাকে বলবো। বাবার মুখে কাথাটা শুনা মাত্রই মিশুক বাবার হাত থেকে বাসন টা নিয়েই ভোঁ দৌড় দিল সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে। যেন হরিণ শাবক ছাড়া পেয়ে দুর-দুরান্তে থাকা তার মায়ের ক...







