সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করতে চায়: ফখরুল
সরকার দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করতে চায় বলে অভিযোগে করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছে। সর্বশেষ তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে সমপ্রচার নীতিমালা করেছে। উদ্দেশ্য একটাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণের দেশের মাধ্যমে নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করা। কিন্তু অবৈধভাবে কেউ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, শুক্রবার ১৫০০ পুলিশ দিয়ে সরকার নয়াপল্টনের বিএনপি কার্যালয় ঘিরে রেখেছিল। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের ভেতরে দলের চেয়ারপারসনের জন্মদিনের অনুষ্ঠান হবে জেনে পুলিশ এই কাজ করেছে। ঘরের ভেতরে অনুষ্ঠান...







