সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ মডেল : মোদি
সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে একটি মডেল বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসার পাশাপাশি তিনি এর কৃতিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেও উল্লেখ করেছেন। তবে সন্ত্রাস দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতির সমালোচনা করেন তিনি।
মোদি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ একটি মডেল। সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে হাসিনাজি কঠোর মনোভাব দেখিয়েছেন। সীমিত সক্ষমতা নিয়ে এ কাজ করতে গিয়ে তিনি বড় ধরনের ঝুঁকি নিয়েছেন।’ তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে এই একক লড়াই চালাতে গিয়ে শেখ হাসিনার জীবনও যে ঝুঁকির মধ্যে পড়েছে সে বিষয়েও তিনি অবগত।
গত শনিবার রাতে নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক হয়। ৪৫ মিনিটের ওই বৈঠক শেষে মোদি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রীর একজন সফরসঙ্গী।
এদ...





