Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইতে প্রকাশ্য দিবালোকে সড়ক ও পাউবোর অর্ধশতাধিক গাছ কেটে ফেললো

মীরসরাইতে প্রকাশ্য দিবালোকে সড়ক ও পাউবোর অর্ধশতাধিক গাছ কেটে ফেললো

খবরিকা আর্কাইভ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
শরীফ উদ্দিন শিবলু ঃ আজ বুধবার ( ১৫অক্টোবর) সকাল ৮টা থেকে প্রকাশ্য দিবালোকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মীরসরাই পৌর এলাকাধীন অছি মিয়া ব্রীজ সংলগ্ন স্থানে মহামায়া খালের উপর পানি উন্নয়ন বোর্ড নির্মিত স্লুইসগেইট সড়কের পাউবো নির্মিত রাস্তার দুপাশে প্রায় অর্ধশত গাছ কেটে ফেলে প্রভাবশালী পৌর আওয়ামীলীগ নেতা। প্রাথমিক পর্যায়ে এলাকাবাসী ভয়ে নীরব থাকলে পরে প্রতিবাদমুখর হয়ে উঠে। এক পর্যায়ে সকাল ১১টায় ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে কিছু গাছ। এলাকাবাসী জানায় এই এলাকার জলাবদ্ধতা ও পাহাড়ি ঢল নিরসন এবং শুস্ক মওসুমে কৃষিখাতে সেচ সুবিধার লক্ষে পানি উন্নয়ন বোর্ড মহামায়া সেচ প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৯ সালে উক্ত মহামায় খালের উপর উক্ত স্লুইস গেইট স্থাপন করে। তৎকালীন সময়ে সড়ক ও জনপথের মহাসড়কের অধিগ্রহনের অংশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন অংশে ¯ুøইস গেইট অপারেটিং এর জন্য সেখানে সড়ক নির্মান করে পাউবো। তখনকার সময়ে স...
বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে : খালেদা জিয়া

বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেছেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির নীতিতে বিশ্বাস করে। খালেদা জিয়া বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে আমরা সকলের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। খালেদা জিয়া আজ মঙ্গলবার বিকেলে শুভ বিজয়া উপলক্ষে রাজধানীর ইনঞ্জিনিয়ার্স ইনস্টিউটিশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের ওপর সমান শ্রদ্ধা প্রদর্শন করে। কিন্তু অনেকেই আছেন, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। কিন্তু এটা তারা মনে বিশ্বাস করে না। হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপিকে সমর্থন করলে তারা ক্ষমতাসীনদের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ তোলেন। বেগম জিয়া বলেন,দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হ...
বাংলাদেশের সব পোশাক কারখানাতেই নিরাপত্তার সমস্যা

বাংলাদেশের সব পোশাক কারখানাতেই নিরাপত্তার সমস্যা

জাতীয়, স্লাইড
বাংলাদেশের ১১ শতাধিক পোশাক কারখানা পরিদর্শন শেষে এর প্রায় সবগুলোতেই নানা ধরনের সমস্যা দেখতে পেয়েছে পশ্চিমা পোশাক ব্রান্ডগুলোর জোট ‘একর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’।একর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্রাড লোয়েন জানিয়েছেন, প্রায় সব কারখানাতেই তারা নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখতে পেয়েছেন। এর মধ্যে ছোট-খাট সমস্যা থেকে শুরু করে মারাত্মক ঝুঁকিও আছে। তিনি বলেন, একর্ডের টিম এখন বাংলাদেশের কারখানা মালিক, পোশাক ব্রান্ডগুলো এবং শ্রমিক নেতাদের সঙ্গে মিলে এসব সমস্যা দূর করার চেষ্টা করছে। আমস্টারডাম থেকে একর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট এক হাজার ১০৬টি কারখানা তারা পরিদর্শন করে। এর মধ্যে ৪০০ কারখানার জন্য ইতিমধ্যে তারা একটি সংস্কার পরিকল্পনাও চূড়ান্ত করেছে।এতে আরো বলা হয়, এসব কারখানা পরিদর্শনের সময় তারা প্রায় ৮০ হাজার সমস্যা বা ত্রুটি-বিচ্যূতি দেখতে পেয়েছে। এর ম...
নির্মলেন্দু গুণের সফল অস্ত্রোপচার

নির্মলেন্দু গুণের সফল অস্ত্রোপচার

সংবাদ শিরোনাম, স্লাইড
কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া তিনটায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তী সাংবাদিকদের এ কথা জানান। বেলা সোয়া ১২টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ সময় ডা. বরেণ চক্রবর্তীর সঙ্গে ছিলেন ডা. লুৎফর রহমান। গত শনিবার দুপুরে কবি নির্মলেন্দু গুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরদিন রবিবার দুপুর থেকে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর জিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বিকেলে ল্যাবএইডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় আইসিইউতে।...
হুদহুদের আঘাতে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

হুদহুদের আঘাতে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদ’-এর আঘাতে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।...
দেশে ফিরতে না পারলে ভারতেই থাকব

দেশে ফিরতে না পারলে ভারতেই থাকব

জাতীয়, স্লাইড
এখন পানি ঘোলা। একটু পরিষ্কার হলেই সব খুলে বলতে চান সদ্য অপসারিত বাংলাদেশের টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমেরিকায় আরাম-আয়েশে জীবন কাটাতে পারতাম। তার পরও আমি কলকাতায় চলে এলাম। আমি বাংলাদেশেও যাব। পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক।’ তবে এই রাজনীতিবিদ এমন ইঙ্গিতও দিয়েছেন, যদি একান্তই দেশে ফিরতে না পারেন তাহলে আপাতত ভারতেই থাকতে চান তিনি। বাঘা সিদ্দিকী বা কাদের সিদ্দিকীর পরিবারের সদস্য হয়েও কেন এমন বেফাঁস কথা বললেন, এ বিষয়ে তাঁর বক্তব্য- কয়েকজনকে নিয়ে নিতান্তই বৈঠকি মেজাজে অনেক কথার মধ্যে একটি কথা ছিল, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এখানে মূত্রত্যাগ করিবে না। করিলে জরিমানা- কথাটি দুইভাবেই ব্যবহার করা যায়, এই কথা বলে লতিফ সিদ্দিকী দাবি করেন, তিনি যা বলেছেন, তার আগে-পিছের কথাগুলো পত্রপত্রিকায় আসেনি। বরং ভুল ব্যাখা করা হয়েছে। গতকাল কালের কণ্ঠের এই প্রতিবেদকের সঙ্গে প্রায় ২২ মিনি...
ভারতের অন্ধ্রপ্রদেশে হুদ হুদের তাণ্ডবে নিহত ৩

ভারতের অন্ধ্রপ্রদেশে হুদ হুদের তাণ্ডবে নিহত ৩

আন্তর্জাতিক, স্লাইড
  শক্তিশালী ঘূর্ণিঝড় হুদ হুদের তাণ্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার বেলা ১২টা নাগাদ ১৯৫-২০০ কিলোমিটার বেগে এ ঘূর্ণিঝড় বিশাখাপত্তনমে আছড়ে পড়ে। অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিব আই ভি আর কৃষ্ণা রাও এ তথ্য জানান। দুইজনের মৃত্যু হয়েছে বিশাখাপত্তনমে, অপরজনের মৃত্যু হয়েছে শ্রীকাকুলামে। মৃতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে গাছ পড়ে। অন্যদিকে, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, দিল্লির আবহাওয়া দফতরের ডিরেক্টর লক্ষণ সিং রাঠোর জানিয়েছেন, এ ঝড়ের কেন্দ্রবিন্দু ক্রমশঃ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে বইছে। সেসময় এর গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার হওয়ার সম্ভবনা। যদিও আগামী ছয় ঘণ্টার মধ্যে ঝড়ের গতিবেগ ধীরে ধীরে কমতে শুরু করবে। হুদ হুদের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, বিজয়নগরম-এ...
মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

স্লাইড
  পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ চলাকালে বোমা হামলায় দায়ের করা মামলায় মুফতি আবদুল হান্নানসহ ১৩ জনের বিচার রবিবার শুরু হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এর বিচারক ইমরায়ুল কায়েস বিচার শুরুর দিন বাদী মঞ্জুরুল আহসান খানের আংশিক সাক্ষ্য নেন। সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ৬ নভেম্বর ধার্য করা হয়েছে। বোমা হামলা মামলায় মুফতি হান্নানসহ আসামিরা হলেন- আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, মাওলানা সাব্বির, মাওলানা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়। অন্যদিকে আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।...