Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সফররত পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে সাত উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সঙ্গে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ সর্বস্তরের জনগণ টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। পৃথক বিবৃতিতে এই সিরিজ জয়ের জন্য ক্রিকেট দল ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭ উইকেটে হারানোর পর টাইগারদের এ অভিনন্দন জানানো হয়। টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে পাকিস্তান। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে বসে খেলা দেখেন এবং জয়ের পর করতালি দিয়ে জাতীয় পতাকা ন...
সন্দ্বীপ চ্যানেলে কয়লাবোঝাই জাহাজ ডুবি

সন্দ্বীপ চ্যানেলে কয়লাবোঝাই জাহাজ ডুবি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার দুপুরে সন্দ্বীপ চ্যানেলের ভাসানটেক এলাকায় একটি বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।লাইটার জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের উপ-সচিব (অপারেশনস) আতাউল কবির রঞ্জু জানান, এমভি মাস্টার সোহাগ নামের জাহাজটি ৯০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল। বেলা ২টার দিকে ভাসানটেক এলাকায় একটি বয়ার সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে। এর পরপরই সেটি ডুবে যায়। আশপাশের বিভিন্ন জাহাজ এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত জাহাজটির ১২ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানান তিনি।...
মীরসরাইতে পুলিশের মাদক বিরোধী সমাবেশ

মীরসরাইতে পুলিশের মাদক বিরোধী সমাবেশ

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টারে গতকাল (২৪ এপ্রিল ) বিকাল ৩টায় কমিউনিটি পুলিশের উদ্যোগে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঞার সভাপতিত্বে এবং এসআই শফিকুল ইসলাম ও মনছুর আহাম্মদ এর পরিচালনায় উক্ত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর এর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সার্কেল এএসপি সালাউদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সমপাদক জাহাঙ্গির কবির চৌধুরী, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (প্যানেল ২) ইয়াসমিন শাহিন কাকলী, খৈয়াছরা ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, মাহফুজুল হক জুনু, ফরিদুল আলম টিপু প্রমুখ। বক্তাগন ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্য বিষয়ে পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার জন্য সর...
সেনা টহলের প্রয়োজন নেই: শাহ নেওয়াজ

সেনা টহলের প্রয়োজন নেই: শাহ নেওয়াজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ র‌্যাব, বিজিবি, আনসার টহল ও অবস্থান নেবে। তাই সেনাবাহিনীর টহল প্রয়োজন নেই। তবে যে প্রয়োজনের মুহূর্তে তারা টহল দেবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, তিন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যার যেখানে অবস্থান থাকা উচিৎ, সেখানে রাখা হবে। যাতে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন। এ ছাড়া অতিরিক্ত হিসেবে সেনাবাহিনীকেও রেখেছি। যখনই প্রয়োজন হবে রিটার্নিং অফিসারা বলার সঙ্গে সঙ্গে তারা মুভ করবে।চিঠি পরিবর্তনের বিষয়ে শাহ নেওয়াজ বলেন, মঙ্গলবার পাঠানো চিঠিতে সেনাবাহিনী কোথায় থাকবে, তা উল্লেখ ছিল না। যেহেতু নির্বাচনী এলাকার সঙ্গে ক্যান্টনমেন্ট রয়েছে। যে জন্য সেনাবাহিনীকে ক...
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দায় ইসির

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দায় ইসির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সব দায় নির্বাচন কমিশনের (ইসি)। সরকার এর দায় নেবে না।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্ষা ও ঈদ উপলক্ষে দেশব্যাপী সড়ক মেরামত মনিটরিং টিমের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।বিএনপি চেয়ারপারসনের উপর হামলার সঙ্গে সরকারি দলের লোকজনের নাম আসছে এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।সিটি করপোরেশন নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, তবে তারা তদন্ত করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারে।নির্বাচন কমিশন সরকারের সহযোগিতা চাইলে সরকার সহযোগিতা দিতে বাধ্য।মন্ত্রী আরো জানান, আগামী অক্টোবর মাসে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মা...
সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসির

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আসন্ন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ এ কথা জানান।শাহনেওয়াজ বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে চারদিনের জন্য সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর তা ভোটগ্রহণের পরদিন অর্থাৎ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত মোতায়েন থাকবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ম্যাজিস্ট্রেটের অধীনে রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে থাকবে।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ১৯ এপ্রিল আমরা বৈঠক করেছি। সবাই পরিস্থিতি ভাল বলেছেন। তারপরও নির্বাচন নিয়ে যাতে জনমনে কোনো ভীতি কাজ না করে এ জন্য সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।...
টাইগারদের সামনে বাংলাওয়াশের হাতছানি

টাইগারদের সামনে বাংলাওয়াশের হাতছানি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় টাইগারদের মোকাবেলা করবে সফররত পাকিস্তান ক্রিকেট দল।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে মাশরাফি বাহিনী। কালকের ম্যাচ জিতলেই পাকিস্তানকে বাংলাওয়াশ করতে সক্ষম হবে টাইগাররা। তবে শেষ ম্যাচ জিতে সান্ত্বনার জয় চায় পাকিস্তান।এদিকে বাংলাওয়াশের চেয়ে র‌্যাংকিংয়েই বেশি নজর দিচ্ছে বাংলাদেশ। কেননা, র‌্যাংকিংয়ে উন্নতি করতে না পারলে আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। র‌্যাংকিংয়ে এই মুহূর্তে টাইগারদের অবস্থান ৯। যদিও কালকের ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ে কোনো উন্নতি হবে না বাংলাদেশের। তবে বাংলাদেশ মূল্যবান ৫টি রেটিং পয়েন্ট নিয়ে পৌঁছাবে ৮১–তে। অন্যদিকে বাংলাওয়াশের বড় মূল্য দিতে হবে পাকিস্তানকে। তাদের পয়েন্ট নেমে আসবে ৯২-এ। পাকিস্তান যদি হেরে য...
আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি: ম্যানেজারসহ নিহত ৮

আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি: ম্যানেজারসহ নিহত ৮

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের বোমা ও গুলিতে ব্যাংক ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও গ্রাহকসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।এদিকে ঘটনা তদন্তে পৃথক ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক ওলিউল্লাহ খান (৪০), নিরাপত্তা কর্মী ইব্রাহিম হোসেন (৩৭), ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গ্লোরিয়াস প্রিন্টার্সের মালিক সাহাবুদ্দিন পলাশ (৫২), ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী জমিরউদ্দিন (৩৫), পাশের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান (৫৫), মুদি দোকানদার মনির হোসেন (৩০), ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান। গণপিটুনীতে নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।ব্যাংকে লেনদেন করতে...