Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে ৫ হাজার ইয়াবাসহ আটক-১

মীরসরাইয়ে ৫ হাজার ইয়াবাসহ আটক-১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহজাহান (৫০)। সে ভোলা জেলার কাঠালী এলাকার সিটু মিয়ার পুত্র। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার ইউটার্ন থেকে তাকে আটক করা হয়। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক দিনেশ দাশ গুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট উত্তর বাজারের মহাসড়কের ইউটার্ন থেকে তাকে আটক করেছি। এসময় তার কাছে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সে চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলো। আটকের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা (নং-১) দায়ের করা হয়েছে।      ...
ডিপিএল এর দল মালিক ও খেলোয়াড় সম্মিলন

ডিপিএল এর দল মালিক ও খেলোয়াড় সম্মিলন

খেলাধুলা, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন-দুর্বার প্রগতি সংগঠন। এ সংগঠন বিগত কয়েক বছর যাবৎ আয়োজন করে যাচ্ছে ডিপিএল ফুটবল উৎসবের। যে আয়োজনে ফুটবলের ছন্দে দর্শক মাতাতে মাঠে নামবে শিশু- কিশোর ও প্রবীন ফুটবলাররা।সে ধারাবাহিকতায় এ সংগঠনের ক্রীড়া পরিষদের উদ্যোগে মাঠে গড়াবে 'দুর্বার প্রিমিয়ার লীগ (ফুটবল)-২০১৭ এর সিনিয়র গ্রুপের ৪র্থ আসর ও জুনিয়র গ্রুপের ১ম আসর। এবারের ডিপিএলে সিনিয়র গ্রুপে আট দলের মালিকানায় খেলবে উপজেলার নিবন্ধিত ১৪৪ উদীয়মান ফুটবলার ও জুনিয়র গ্রুপে চার দলের মালিকানায় খেলবে ৬০ খুদে ফুটবলার। এছাড়া ৪৫ উর্ধ্ব প্রবীন ফুটবলারদের অংশগহণে ৩য় বারের মত আয়োজিত 'প্রবীন ফুটবল ম্যাচ-২০১৭' এ দুই দলের মালিকানায় মাঠে খেলবে ৪০ প্রবীন ফুটবলার। ইতোমধ্যে এসকল টুর্নামেন্টকে ঘিরে এ অঞ্চলের মানুষদের মধ্যে বাড়তি আমেজ বিরাজ করছে। দল মালিকরাও নিজ দলকে সাজাতে এখন ব্যাস্ত সময় পার করছে...
৭ ফুট লম্বা ধান গাছ উদ্ভাবন!

৭ ফুট লম্বা ধান গাছ উদ্ভাবন!

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :বিজ্ঞানীরা চলতি সপ্তাহে নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন, এই ধান গাছ ২.২ মিটার (৭ ফুট ২ ইঞ্চি) পর্যন্ত লম্বা হতে পারে। চীনের পিপলস ডেইলি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীরা দাবি করেছেন এই দৈত্যকার ধান গাছে সাধারণ ধানের তুলনায় ৫০ শতাংশ বেশি ধানের ফলন হতে পারে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা এই ধানের চাষ করার জন্য ১০ বছর সময় ব্যয় করেছেন। সিনহুয়া নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পিপলস ডেইলি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব সাবট্রপিকাল এগ্রিকালচারের গবেষকরা পরীক্ষামূলকভাবে একটি ফিল্ডে দৈত্যকার এই ধান রোপণ ও সংগ্রহ করেছেন। পরীক্ষামূলক ফিল্ডটি কেন্দ্রীয় চীনের হুনান প্রদেশের চেংসা কাউন্টির জিনজিং এলাকায় অবস্থিত। এই নতুন জাতের ধান গাছ গড়ে ১.৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) লম্বা হয়, যা সর্বোচ্চ ২.২ মিটার পর্যন্ত হতে পারে। গ...
আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৪০

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক, স্লাইড
আফগানিস্তানে পৃথক দুটি শিয়া মসজিদে হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। কাবুলের একটি মসজিদে চালানো গুলি ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩০ জন এবং ঘোর প্রদেশে অপর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবারের নামাজের সময় কাবুলের পশ্চিমাঞ্চলের একটি শিয়া মসজিদে হামলা হয়। মেজর জেনারেল আলী মাসত মোমাদ বলেন, হামলাকারী হেঁটে স্থানীয় ইমাম জামান নামের একটি মসজিদে ঢোকে ও বিস্ফোরণ ঘটায়। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, হামলার সময়ে ওই মসজিদে ‘যুদ্ধের পরিস্থিতি’ সৃষ্টি হয়। আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণের আগে নাম পড়তে থাকা লোকজনের ওপর গুলি চালায়। ওই মসজিদের কাছাকাছি অবস্থিত ইশতেকলাল হাসপাতালের প্রধান মোহাম্মদ সাবির নাসিব বলেন, তাঁর হাসপাতালে দুজনের লাশ আসে। এ ছাড়া দুজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়...
সংবাদপত্র সমাজের আয়না – নিয়াজ মোর্শেদ এলিট

সংবাদপত্র সমাজের আয়না – নিয়াজ মোর্শেদ এলিট

সারা-দেশ, স্লাইড
সংবাদপত্র সমাজের আয়না। এটি একটি জাতির বিবেকও বটে। একটি সমাজ বা রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সংবাদপত্রের ভূমিকা সবচেয়ে বেশী বলে মন্তব্য করেন চিটাগাং খুলশী ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। প্রথমসারীর দৈনিক কালের কণ্ঠ আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত উক্ত সমাবেশে তিনি আরো বলেন, সংবাদপত্র গণতন্ত্রের সদা জাগ্রত প্রহরী। কোথাও গণস্বার্থ পদদলিত হলে সংবাদপত্রের নির্ভিক কণ্ঠ সোচ্চার হয়ে উঠে। কালের কণ্ঠ শুরু থেকে তাদের বৈচিত্র্যতা ও নিরপেক্ষতা ধরে রাখতে সক্ষম হয়েছে। আওয়ামীলীগের তরুণ এই রাজনীতিবিদ আরো বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব নেতা। তিনি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ওয়েজ বোর্ড গঠনকে জোর তাগিদ দিচ্ছেন। চট্টগ্রা...
মীরসরাইয়ে যুবক খুন ৩ খুনি আটক

মীরসরাইয়ে যুবক খুন ৩ খুনি আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মীরসরাইয়ে স্বামীকে খুন করালো তার সাবেক স্ত্রী ও শ্যালিকা। নিহতের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় থানা পুলিশ লাশটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন পেট্রল পাম্পের পার্শ্বস্থ মহাসড়কের পশ্চিম পাশ থেকে উদ্ধার করা হয়। নিহত যুবক জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের কালাম মিয়া বাড়ির সুজাউল হক মিয়ার ছেলে মো. ফারুক (৩২)। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করার পরই তাদের নিকটাত্মীয়দের দেয়া তথ্যে দ্রুত বেরিয়ে আসে খুনের প্রকৃত রহস্য। তিনি জানান, নিহত ফারুকের সাবেক স্ত্রী জেসমিন সুলতানা, শালিকা আবিদা সুলতানা ও স্ত্রীর বর্তমান স্বামী নুরুল আবছার রুবেল সকলে মিলেই উক্ত যুবককে শ্বাসরোধ করে হত্যা করে। তা হত্যাকারীদের জবানবন্দিতে বেরিয়ে আসে। প্রাপ্ত তথ্যমতে, নিহত ফারুক পূর্ব...
শুরু হতে যাচ্ছে মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রথম ক্রিকেট লীগ

শুরু হতে যাচ্ছে মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রথম ক্রিকেট লীগ

খেলাধুলা, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ  মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রশিক্ষণরত ৭০ জন ক্রিকেটার নিয়ে শুরু হতে যাচ্ছে মীরসরাই স্পোর্টিং ক্লাব ক্রিকেট লীগ।প্রথম বারের মতো অনুষ্ঠিত এই লীগে অংশগ্রহণ করছে একাডেমীর চারটি দল।আজ শুক্রবার জোরারগঞ্জ একাডেমী কার্যালয়ে ৭০ জন ক্রিকেটারের উপস্থিতিতে দল ক্রয় ও নিলাম অনুষ্ঠিত হয়।চারটি দলের মধ্য এম.এস.সি ফাইটার্স নাইটসকে কিনে নেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক জসিম উদ্দিন দুলাল।এই দলে আইকন হিসেবে ছিলেন একাডেমীর সেরা অলরাউন্ডার সাইদ আনোয়ার বাবু।এম.এস.সি সুপার স্টারস কে ক্রয় করেন একাডেমীর সদস্য সচিব শামসুদ্দিন আবির।এই দলে আইকন হিসেবে ছিলেন অলরাউন্ডার পারভেজ।তাছাড়া এম.এস.সি কিংস ও এম.এস.সি ডাইনামাইটস কে কিনে নেনে একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ শুভ ও দ্বীন মোঃ। দুই দলে আইকন হিসেবে বিক্রি হন অলরাউন্ডার আহমদ ও কিপার মনির। প্রায় প্রতিটি টিমই তিন ক্যাটাগরি থেকে নিলামের মাধ্যমে ১...
মরহুম রফিক আহাম্মদ চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত

মরহুম রফিক আহাম্মদ চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত

মীরসরাই, স্লাইড
২য় তম মরহুম রফিক আহাম্মদ মেধা বৃত্তি পরীক্ষা আজ ২০ অক্টোবর ২০১৭ইং করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসায় রফিক আহাম্মদ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলা এবং চিটাগাং নাসিরাবাদ বয়েজ স্কুলের শিক্ষার্থী সহ মোট ৩৬ টি প্রতিষ্ঠানের ৫৭৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।মোট ৭ টি হলে এই পরীক্ষা একযোগে চলে। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড ক্লাবের সদস‍্যবৃন্দ এবং বিভিন্ন বিদ‍্যালয়ের শিক্ষকগণ।পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ পদ্বতিতে।সকাল ১০ টা থেকে শুরু করে ১২ টা পর্যস্ত এই পরীক্ষা চলে। উক্ত পরিক্ষার হল রুম পরিদর্শন করেন মীরসরাই শিক্ষা অফিসার গোলাম রহমার চৌধুরি, করেরহাট ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন নয়ন, ইউনাইটেড ক্লাবের সভাপতি ড.জামাল উদ্দিন চৌধুরি,উপদেষ্টা আবদুল আউয়াল মেম্বার,শাহ আলম,ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক ফজল...