Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

আমেরিকায় পরমাণু হামলার সক্ষমতা লাভ করছে উ. কোরিয়া!

আমেরিকায় পরমাণু হামলার সক্ষমতা লাভ করছে উ. কোরিয়া!

স্লাইড
  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পোম্পেও সতর্কতা উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র প্রস্তুতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। এজন্য ওয়াশিংটন কূটনীতি এবং নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিয়ে এলেও সামরিক বাহিনীও বিকল্প হিসেবে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনভিত্তিক জাতীয়তাবাদী থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন পোম্পেও। উত্তর কোরিয়া অবশ্য অনেক আগেই যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে আসছিল। কিন্তু এতোদিন ধরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিছু বলছিল না। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে এবার সিআইএ প্রধান নিজেই আশঙ্কার কথা বললেন। পোম্পেও বল...
ট্রাম্পের নেতৃত্ব নিয়ে বুশ-ওবামার কণ্ঠে তীব্র তিরস্কার

ট্রাম্পের নেতৃত্ব নিয়ে বুশ-ওবামার কণ্ঠে তীব্র তিরস্কার

আন্তর্জাতিক, স্লাইড
  আন্তর্জাতিক ডেস্ক. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ ঝরেছে সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার কণ্ঠে। ঝরেছে তীব্র তিরস্কারও। ট্রাম্পের আগের দুই মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামা স্বদেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ‘ভয়ভীতি’ ও ‘বিভাজনের’ রাজনীতি প্রত্যাখ্যান করতে। আর ওবামার আগের দুই মেয়াদের প্রেসিডেন্ট বুশ সমালোচনা করেছেন জনজীবনে ‘হানাহানি ও কুসংস্কার’ ছড়িয়ে পড়ার বিষয়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পৃথক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন সাবেক দুই প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক পার্টির ওবামা এবং ট্রাম্পেরই দল রিপাবলিকান পার্টির বুশ অবশ্য তাদের বক্তৃতায় প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি। নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বুশ বলেন, গোঁড়ামি প্রশ্রয় পাচ্ছে। ষড়যন্ত্র ও পুরোপুরি মিথ্যার ওপর ভর করে আম...
উত্তরা থেকে চেরাগআলী পর্যন্ত উড়াল সেতু হচ্ছে

উত্তরা থেকে চেরাগআলী পর্যন্ত উড়াল সেতু হচ্ছে

জাতীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে গৃহিত বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের আওতায় উত্তরা হাউজবিল্ডিং থেকে টঙ্গী চেরাগআলী পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু এবং ১০ লেনবিশিষ্ট টঙ্গী সেতু নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সেতু বিভাগের সঙ্গে চীনের নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং জিয়াংসু প্রোভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাং শিয়াও য়্যু নিজ নিজ পক্ষে সই করেন। এ সময় ওবায়দুল কাদের জানান, চুক্তি অনুযায়ী সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার এবং টঙ্গী সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় ৯৪৫ কোটি টাকা। উড়াল সেতুটি সাড়ে তিন কিলোমিটার হবে ছয় লেনের ...
হলি ফ্যামিলিতে অন্যরকম শিশুর জন্ম

হলি ফ্যামিলিতে অন্যরকম শিশুর জন্ম

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ : হলি ফ্যামিলতে ভিন্ন রকমের এক শিশুর জন্ম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা জেনেটিক সমস্যা। প্রতি তিন লাখে একজন শিশু এভাবে আক্রান্ত হয়ে জন্মায়। তাই মাতৃত্বকালীন সময়ে অস্বাভাবিক কিছু অনুভব হলে আল্টাসনোগ্রাফি করে গর্ভপাত করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। জানা যায়, জন্মের পর ওই নবজাতককে হলি ফ্যামিলি হাসপাতালের এনআইসিউতে অক্সিজেন দিয়ে রাখা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে যান। নবজাতকে দেখলে মনে হবে না যে সে আসলেই মানুষ! মনে হতে পারে প্লাস্টিক দিয়ে বানানো একটি ভুতুড়ে পুতুল। তার চোখ দুটো রক্তের দলা। ঠোঁট রক্তাক্ত। হাত-পায়ের আঙ্গুলগুলো জোড়া লাগানোর মতো। শরীরের চামড়ার শেফ হচ্ছে, ডায়মন্ড পাতের মতো। শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত, পুরু গভীর ক্ষতের মতো। শুকনো মৌসুমে যেমন মাটি ফেটে চৌচির হয়, তেমন নবজাতকের শরীরও ফেটে চৌরির। শরীরের বিভিন্ন অংশ যেমন চোখের পাতা, ...
কোচিংয়ের চাপে ৬০ দিনে ৫০ শিক্ষার্থীর আত্মহত্যা

কোচিংয়ের চাপে ৬০ দিনে ৫০ শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :৯৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন সামিউক্তা। মাস তিনেক আগে ভর্তি হয়েছিলেন হায়দ্রাবাদের একটি কোচিং সেন্টারে। তার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসক হবেন। গত সোমবার তিনি আত্মহত্যা করেছেন। পড়াশোনার চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করার বিষয়টি সুইসাইড নোটে লিখে গেছেন তিনি।  গত দুই মাসে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে ৫০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিশু অধিকার কর্মীরা এ ব্যাপারে খোঁজ নিয়ে আরও অনেক শিক্ষার্থীর মানসিক চাপের বিষয়টি জানতে পেরেছেন। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সামিউক্তার চালক বাবা। সেই মেয়ে তাদের ছেড়ে চলে যাওয়ায় একেবারে ভেঙে পড়েছেন তিনি। তার অভিযোগ, কোচিং সেন্টারের চাপিয়ে দেয়া পড়াশোনার ভার নিতে না পেরে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। অন্য অভিভাবকরা যেন তাদের সন্তাদের প্রতি গুরুত্ব দেন, সেই অনুরোধও জানান তিনি। মুখ্যমন্ত্রী চন্দ্রবাব...
হ.শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ হচ্ছে

হ.শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ হচ্ছে

জাতীয়, স্লাইড
বিমান পরিবহনের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিকমানের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সম্প্রসারণ করা হচ্ছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর। ১৩ হাজার ৬১০ কোটি টাকা ব্যয়ে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার টাকা এবং জাপান আন্তর্জাতিব সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ থেকে ১১ হাজার ২১৪ কোটি টাকা ব্যয় করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী বৈঠকে প্রকল্পটি অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানান, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর ৯ এপ্রি...
ভারতকে টপকে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ভারতকে টপকে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা, স্লাইড
স্পোর্টস ডেস্ক :টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর এ জয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারতকে টপকে আবারও শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়া দলটি। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটি দখলে নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ৬২৪৪ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন প্রোটিয়ারা। আর দুইয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ৫৯৯৩।  এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং ৯২।...
শূন্য হাতেই মিয়ানমার থেকে ফিরেছেন জাতিসংঘ কর্মকর্তারা

শূন্য হাতেই মিয়ানমার থেকে ফিরেছেন জাতিসংঘ কর্মকর্তারা

আন্তর্জাতিক, স্লাইড
রোহিঙ্গা সংকট নিরসনে কোনো গঠনমূলক সিদ্ধান্ত ছাড়াই মিয়ানমারে জাতিসংঘ কর্মকর্তাদের পাঁচদিনের সফর শেষ হয়েছে। রাখাইন সফরকারী জাতিসংঘ কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের সফরে ‘কোনো সাফল্য অর্জিত’ হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, মিয়ানমার থেকে শূন্য হাতে ফিরেছেন জাতিসংঘের কর্মকর্তারা। মালয়েশীয় সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস লিখেছে, জাতিসংঘ কর্মকর্তারা মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি এবং সেনাপ্রধান মিং অন-এর সঙ্গে বৈঠক করলেও সেই দুই আলোচনায় রোহিঙ্গা সংকট নিরসনে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। এএফপির খবর অনুযায়ী, জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেফ্রে ফেল্টম্যান বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের নেত্রী অং সান সুচি ও সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইংয়ের সঙ্গে আলোচনা করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘পাঁচ দিনের সফরে জেফ্রে ফেল্টম্যা...