Saturday, October 31Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

মীরসরাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী সহ উপজেলা বিএনপির ১২ নেতা নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম। এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার ফখরুল আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন বানোয়াট মামলা দিয়ে ক্রমাগতভাবে বিএনপি’র নেতাকর্মীদের কারান্তরীণ করছে। সরকারের এধরনের আচরণ চরম হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের উপর জেল-জুলুম, নির্যাতন ও দমন-পীড়ণ চালিয়ে দাবিয়ে রাখা যাবে না। তাই অবিলম্বে মিরসরাই উপজেলা বিএনপি ও এর সংগঠনের কারারুদ্ধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। উল্লেখ্য,...
চিটাগংয়ের হয়ে বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল

চিটাগংয়ের হয়ে বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল

খেলার মাঠ, স্লাইড
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রোববার রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বেলা ১২টায় শুরু হয় এ নিলাম। তাতে দল পেয়েছেন ব্যাটিং সেনসেশন মোহাম্মদ আশরাফুল। তাকে কিনেছে চিটাগাং ভাইকিংস। এবারের ড্রাফটে বি ক্যাটাগরিতে ছিলেন আশরাফুল। তার ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। সেই অর্থেই তাকে ডেরায় ভিড়িয়েছে চট্টলার দলটি। ড্রাফট শুরু হওয়ার পর ৬টি কল হয়ে গিয়েছিল। কিন্তু তখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজিই লিটল মাস্টারকে কেনার আগ্রহ প্রকাশ করেনি। শেষ পর্যন্ত ৭ম কলে 'আশার ফুলকে' নেয় চিটাগাং। ২০১৩ সালে বিপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে আট বছর নিষিদ্ধ হন আশরাফুল। আপিলের পর সেই সাজা কমে দাঁড়ায় পাঁচ বছর। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা। অবশেষে গেল ১৩ আগস্ট সেই দরজাও খুলেছে। নিষেধাজ্ঞা পুরোপুরি শেষে আশরাফুল ...
বিষুমিয়ারহাটে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

বিষুমিয়ারহাটে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণে জীবন বৃত্তান্ত আলোচনা ও স্মরণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গনে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক নাসির উদ্দিন দিদার। তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি একসময়ের অবহেলিত মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আরো বেগবান করা যায় সে লক্ষ্যে নিরন্তন প্রচেষ্টার ফলাফল কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি প্রদান করা। তিনি আরো বলেন, একশেণীর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যারা ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে মানুষকে ভুল ব্যাখা দেয়; তাদেরকে প্রতিহত করতে হবে। প্রত্যেক মুসলমান ধর্মীয় অনুশাসন মেনে চললে ইহকাল ও পরকালে শান্তি পাবে। এসময় প্রধান আলোচক ছিলেন ফেনী ও...
মীরসরাইয়ে আবুতোরাব-খেয়ারহাট সড়কের কাজের উদ্ভোধন

মীরসরাইয়ে আবুতোরাব-খেয়ারহাট সড়কের কাজের উদ্ভোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মীরসরাইয়ে ১৩নং মায়ানী ইউনিয়েনের খেয়ারহাট-আবুতোরাব সড়কের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৪৫ লক্ষ টাকার ব্যায়ে আজ শনিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা এ কাজের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আলা উদ্দিন। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মায়ানী চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১১নং মঘাদিয়া সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, ইউপি সদস্য মহিউদ্দিন, মীর কাশেম,নুরুল গনি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা, হুমায়ন কবির বাবুল, আবু ছালেক, আবু নছর শামসু উদ্দীন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মায়ানী চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, সরকারের উন্নয়নের অংশ হিসেবে মীরসরাই স্বপ্নদষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক ক...
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ

ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥  মীরসারাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ইমনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন মীরসরাই উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। উপজেলা ফোরামের সভাপতি ও চট্টগ্রাম জেলা ফোরামের সাধারণ সম্পাদক জাহেদ হোসেনে নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল আজ বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, অর্থ-সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, ফোরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন লিটন, উদ্যোক্তা হোসনেরজ্জামান জনি, শহিদুল ইসলাম পরাগ, জুয়েল শীল, আলী নেওয়াজ ও জাহেদ রাসেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন ও উদ্যোক্তাদের কথা শুনেন। তিনি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের অবদান তুলে ধরেন এবং সব সময় উদ্যোক্তাদের সা...
প্রজন্ম মীরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রজন্ম মীরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ের সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাই’র আয়োজনে উপজেলার ৪ টি ভেন্যুতে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে ৭ম তম মেধাবৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নি, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক রাজিব মজুমদার, প্রধান পরীক্ষক মো. ইউনূচ নূরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মামুনুর রশিদ মামুন, পরীক্ষা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, প্রধান সমন্বয়ক নূপুর দাশ, সচিব মো. রিফাত, কেন্দ্র সচিব রিপন দাশ, পরিচালকবৃন্দ মো. দেলোয়ার হোসেন, মো. নূরুচ্ছালাম ভূঁইয়া ফোরকা...
মীরসরাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মীরসরাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ “টেকসহ উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ সম্মত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার ( ২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচী সহযোগীতায় মীরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। ব্যাক ও অপকার যৌথ অংশগ্রহনে উক্ত র‌্যালী শেষে মীরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে উপস্থিত সকলকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করার লক্ষ্যে হাত ধোয়ার বিভিন্ন কৌশল দেখানো হয়। আলোচনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকলের বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার ও নিরাপদ পানি পান করতে হবে। এতে মল ও পানিবাহিত রোগ ব্যাধি থেকে...
নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে মীরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে মীরসরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমীন এর সাথে মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার সন্ধ্যা ৬টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত শুভেচ্ছা বিনিময় কালে জনাব রুহুল আমীন প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি কর্মকান্ডের ক্ষেত্রে উক্ত উপজেলায় দায়িত্বরত সকল গনমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি ও তাঁর পক্ষ থেকে সকল সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে তথ্য প্রদানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে, জনাব রুহুল আমীন মীরসরাই উপজেলায় যোগদান করেন গত ২১ অক্টোবর ২০১৮ইং। এর পূর্বে তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এবং ইতিমধ্যে উচ্চ শিক্ষার জন্য ১ বছর ইংলান্ডে ছিলেন। ইংল্যান্ড থেকে ফেরার পর তিনি উক্ত মীরসরাই উপজেলায় যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ী কক্সবাজার ...