হাজার হাজার নেতাকর্মীদের ভালবাসার নীরব প্রত্যুত্তর
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন । মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন উক্ত মনোনয়নপত্র গ্রহন করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা প্রাঙ্গনে ভীড় করলে ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচনী আচরনবিধী মানতে উল্টো সবাইকে নিশ্চুপ থাকরে অনুরোধ করেন। এখানে কৌশল বিনিময় ও না করার বিনীত অনুরোধ করেন। তিনি নীরবে শুধু হাত নেয়ে নীরবে এর প্রতিত্যুর দেন সবাইকে।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাকিবুজ্বামান রেনু, উপজেলা প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, এএসপি সার্কেল সামছুদ্দিন, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির প্রমুখ। মনোনয়নপ্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপত...





