মীরসরাইয়ে ১২তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি: মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১২তম শিক্ষোন্নয়ন বৃত্তি আজ শুক্রবার (২৩ নভেম্বর) সম্পন্ন হয়। বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট ডিগ্রী কলেজ ও মীরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল জানান, মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির ২১৩২ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পরীক্ষার হল পরিদর্শন করেন কাষ্টমস এক্সাইজ এণ্ড ভ্যাট বিভাগ বান্দরবানের বিভাগীয় কর্মকর্তা মো: কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, শান্তিনীড় উপদেষ্ঠা মীর্জা জসীম উদ্দিন, বারইয়ারহাট কলেজের সাবেক সহকারী অধ্যাপক সুনীল কান্তি নাথ, অধ্যাপক বোরহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান...






