পরিবহন শ্রমিকদের পাশে দাড়ালো শেখ আতাউর রহমান
নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক শেখ মো. আতাউর রহমান মীরসরাইয়ের পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। করোনা ভাইরাস দেশব্যাপী মহামারি আকার ধারন করায় বেকার হয়ে জীবন যাপন করা উত্তরা এবং চয়েস পরিবহন সার্ভিসের ২’শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে সোমবার (১১ মে) সকালে বারইয়ারহাট পৌরসভা এবং করেরহাট এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া, খিল মুরালী এলাকায় কিছু হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই আওয়ামী নেতা।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমেন সৃষ্ট সংকটে মীরসরাইয়েও বেকার হয়ে পড়েছে শত শত পরিবহন শ্রমিক। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যাত্রী পরিবহনের বড় রুট বারইয়ারহাট বাস স্টেশন। সেখানে উত্তরা এবং চয়েস সার্ভিসের সাথে জড়িত আছে শত শত পরিবহন শ্রমিক। তাদের অধিকাংশই দৈনন্দিন আয়ের উপর নির্ভর করেন। সেই পরিবহন শ্রমিকদের দের দুঃখ দুর্দশার কথা ...







