মীরসরাইতে ফখরুল ইসলাম খান সি আই পি কর্তৃক পবিত্র কোরআন বিতরণ
আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না : এফ আই কে হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী, খান কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান, আরব আমিরাতস্থ মীরসরাই সমিতির সভাপতি মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি বলেন কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। কোরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়। শত ১৬ সেপ্টেম্বর বুধবার এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক কোরআন শরীফ বিতরণ উদ্বোধনকালে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান ও ফরহাদ হোসেন এর যৌথ উপস্হাপনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর মাদ্রাসার মুহতালিম মাওলানা মকসুদ আহম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুরহাট মাদ্রাসার মুহতালিম মাওলানা শহিদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের অর্থনীত...







