ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি: চ ট্টগ্রামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশু সন্তানের সামনেই তার মাকে হাত-পা বেঁধে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাকে বাঁচানোর আকুতি জানানোর কারণে সাঈদ নামে এই শিশুকেও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়।
শনিবার (৫ মার্চ) মধ্যরাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে প্রবাসী নুুরুল আলমের বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে নিহত পারভীন আক্তার প্রবাসী নূরুল আলমের স্ত্রী। তার সন্তান নূর মোহাম্মদ সাঈদ আহত হন। দুর্বৃত্তরা ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা ও মোবাইল সেট নিয়ে গেছে।
এ ঘটনায় পারভীন আক্তারের ভাসুরের ছেলে আবদুল্লাহ আল মামুনসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি স্রেফ ডাকাতির ঘটনা নয় বলে সন্দেহ করছে পুলিশ। জায়গা-সম্পত্তির বিরোধেই ডাকাতির আড়ালে প্রবাসী নূরুল আলমের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তারা।
তবে পুরো বিষয়টি তদন্তে...

