সম্পন্ন মিঠানালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আকাশ ইকবাল:
গতকাল ২৬ মার্চ ২০১৬ ( শনিবার) মিঠানালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ১০ নং মিঠানালা ইউপি চেয়ারম্যান আবু তাহের ভূঁইয়া। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম আজম ও ভোষণ বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম. ডি শরিফ উদ্দিন শোভন। অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মো: কাজী নুরুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট চলচিত্রকার মোস্তফা মাহমুদ ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি খায়ের, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আশ্চার্য্য বাবু ...
