Thursday, October 29Welcome khabarica24 Online

সারা-দেশ

বারইয়ারহাট পৌরসভার ৩৩ কোটি ৫৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক-  বারইয়ারহাট পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ১৪ জুলাই দুপুর ১২টায় পৌরসভা চত্ত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: নুরুল করিমের উপস্থাপনায় মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন। ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা বক্তৃতায় মেয়র নিজম উদ্দিন বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে আমি বারইয়ারহাট পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর চলতি বছরের ২৪ জানুয়ারী শপথ গ্রহণের পর ২৯ ফেব্রুয়ারী পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। ২০০০ সালে মীরসরাইয়ের সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্ঠায় পৌরসভাটি সৃষ্টি হয়। পৌরসভা সৃষ্টির ১৫ বছর অতিক্রম হলেও, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পৌরসভার অবকাঠামোগত ও যোগাযোগের ক্ষেত্রে তেমন উন্নয়ন...

মীরসরাইতে ৪৫ শিক্ষার্থীর স্মরণে শোক র‌্যালী ফুলে ফুলে শ্রদ্ধা ও স্মৃতিচারণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক - গতকাল ১১ই জুলাই ( সোমবার) , মীরসরাই উপজেলায় ঘটে যাওয়া ৪৫ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ট্রাজেডির ৫ম বার্ষিকী পালিত হয় নানান উদ্যোগ ও আয়োজনের মধ্য দিয়ে।  সকাল ১০টা থেকে  আবুতোরাব উচ্চ বিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে শোকর‌্যালী, পুস্পস্তবক অর্পন, স্মৃতিচারন ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে জেয়াফতের মাধ্যমে গতকাল পালিত হয় দিনটি। শোকাবহ উক্ত দিনের ৫ম বছরে পদার্পনের দিবসে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজম খানের সভাপতিত্বে মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায় উক্ত স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে অন্তঃস্বত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু পরিবারের দাবী যৌতুকের জন্য পরিকল্পিত হত্যা

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন, মিরসরাই : মিরসরাইয়ে ৬ মাসের অন্তঃস্বত্তা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাতেমা আক্তার (২০)। সোমবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের নজিম উদ্দিন ভুঁইয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী শহিদুল ইসলামকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সরেজমিন পরিদর্শন করে জানা যায়, গত দেড় বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার উত্তর সুল্লিয়া গ্রামের খুরশিদ আলমের মেয়ে ফাতেমার সাথে মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে শহিদুল ইসলামের পরিচয় হয়। এক পর্যায়ে তারা একে অপরকে ভালোবেসে পরিবারের অমতে ঢাকায় এক আতœীয়ের বাড়ীতে বিয়ে করেন। বিয়ের পর থেকে শহিদের পরিবার তা কোন ভাবে মেনে নেয়নি। গত ৬ মাস পূর্বে পরিবারের মতামতে শহীদ স্ত্রীকে নিয়ে বাড়ী ফিরে আসে। বর্তমানে ফাতেমা ৬ মাসের অন্তঃস্বত্তা ছি...

বারইয়ারহাট গ্রীণ টাওয়ারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ের বারইয়ারহাটে সদ্য উদ্বোধনকৃত মার্কেট গ্রীণ টাওয়ারের র‌্যাফের ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব ঘোষনানুযায়ী গতকাল (সোমবার ১০ জুলাই) বিকেলে মার্কেট প্রাঙ্গনে এই রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রীণ টাওয়ারের পরিচালক আলী হায়দার টিপুর সঞ্চালনায় এবং মার্কেটের চেয়ারম্যান জহির উদ্দিন ইরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্ল্যাহ, সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ, গ্রীণ টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। পরিচালক সৈয়দ আলীম উদ্দিন, সামস উদ্দিন, নিজাম উদ্দিন, নাছির উদ্দিন, পেয়ার আহম্মদ, বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র মো. হারুন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোতালেব খানসাব, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন প্রমুখ। নতুন মা...

মীরসরাইতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামে পানিতে ডুবে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  (৯জুলাই) সকাল ১১টা এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামের  আমান উল্ল্যাহ ভুঁইয়া বাড়ি সাইদুল ইসলামের ছেলে  শরিফুল ইসলাম(চাঁদ) নামে (২)  বছরের শিশু  মর্মান্তিক মৃত্যু ঘটে। সকাল ১১টা সবার সাথে খেলা করছিল শরিফুল ইসলাম সবার অগোচরে বাড়ীর সামনে পুকুরের  পানিতে ডুবে যায়। কিছুক্ষন পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শরিফুল ইসলামকে পানি থেকে ডাঙ্গায় তুলে পেট ছেপে পানি বাহির করার চেষ্টা করে । পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে।...

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সারা-দেশ
এম.ইমাম হোসেনঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকে ধরে রাখতে ভিন্ন ধরণের আয়োজন করলো  পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। আর এই পরিষদের উর্দ্যােগে গতকাল (৭জুলাই) সকাল ১০টা বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী। পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক আর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র আবু ইব্রাহিমের ও ওহিদুল ইসলামের যৌথ সঞ্চলনায়  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর হোসেন ও আরিফুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মীরসরাই উপজেলার শাখার সভাপতি শেখ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌঃ, প্রতিষ্ঠাকালিন সভাপতি সাহাবুউদ্দিন (ওলি) ও সদস্য হাজ্বী ...

বারইয়ারহাট পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ১ জুলাই সন্ধ্যায় জামালপুর গ্রামের মাঈন উদ্দিন লিটনের বাড়ীতে এই ইফতার মাহফিলের আয়োজন করে বারইয়ারহাট পৌর যুবদল ও ছাত্রদল। মাহফিলে বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ খায়েজ আহম্মদ মেম্বার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আবছার মিয়াজী চেয়ারম্যান, মিরসরাই উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ইউছুপ জমিদার, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন কমিশনার, সাইদুল ইসলাম মামুন কমিশনার, জহিরুল হক খন্দকার, সেলিম উদ্দিন হাজারী, শহীদুল ইসলাম মেহেদী, পৌর যুবদলের য...

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় চালক ও হেলপার নিহত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় আজ ২৮ জুন দুপুর ১২টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাকচালক ও সহকারির মর্মান্তিক মৃত্যু ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখি রডবোঝাই ট্রাক নং (ঢাকা মেট্রো, ট ১৪-৫৪৮১) বিপরীতমুখী চট্টগ্রাম গামী মিনিট্রাক (ফিরোজপুর ন ১১-৩১৪৫)’র সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মিনিট্রাকের চালক কামাল উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার বাড়ী সীতাকুন্ড উপজেলার এয়াকুবনগর গ্রামে। এঘটনায় গুরুতর আহত অপর এক হেলপার মান্না ( ৩৫) কে ও মস্তাননগর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। দুর্ঘটনাকালীন সময়ে ঘটনাস্থলের অদূরেই মহাসড়ক দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়ী। দূর্ঘটনা দেখে সেনা কর্মকর্তাসহ সৈনিকগণ ও মিরসরাই থানার ওসি ইমজিয়াজ এমকে ভূঞাঁ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনাকবলিত ট্রাকদুটি উদ্ধার করেন।...