আবুতোরাবে ১৭ দিন ব্যাপী স্বাধীনতা মেলা উদ্বোধন : স্বাধীনতার ইতিহাস আগামীর পৃথিবীর প্রজন্মের অনুপ্রেরণা হোক -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরের পথে। আগামীর আধুনিক পৃথিবীর রুপকার আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই সরকারকে পরবর্তি বিশ্বায়নের ধারা অব্যাহত রাখার দায়িত্ব আগামী প্রজন্মের । তাই প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার ইতিহাস এবং তার চেতনা ধারন করার লক্ষে প্রতিটি মুক্তিযোদ্ধা তাঁদের মুক্তিযুদ্ধের গল্প বলে যাওয়া বা লিপিবদ্ধ করে যাওয়া অচিত। যেন প্রজন্ম সেই চেতনাকে ধারন করে এই দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে তুলে ধরতে পারে। শুক্রবার ( ১৫ মার্চ) বিকাল ৫টায় মীরসরাই উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে ( ১৫- ৩১মার্চ ) ১৭ দিন ব্যাপী উক্ত স্বাধীনতা মেলা উদ্বোধন কালে প্রধান অতিথী হিসেবে উল্লেখিত বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মেলা কমিটির চেয়ারম্যান শেখ আতাউর রহমানের সভাপতিত্বে, মহাসচিব চেয়ারম্যান...







