প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে হেফাজতে ইসলাম
ক্ষমতা থেকে পদত্যাগ করে জনগণের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকার নেতারা।শুক্রবার লালবাগে হেফাজতে ইসলামের ঢাকা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে হেফাজতের নেতারা এ কথা বলেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বর্তমান দুঃসহ অবস্থা থেকে জাতি দ্রুততম সময়ের মধ্যে মুক্তি চায় মন্তব্য করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নেতারা বলেন, এ জন্য মাঠে-ময়দানে আন্দোলনের পাশাপাশি আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করা এ সময়ের অন্যতম প্রধান কর্তব্য।সংগঠনটির ১৩ দফা বাস্তবায়ন, ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যাসহ সব শহীদের’ রুহের মাগফিরাত কামনা, মুফতি ওয়াক্কাস ও মুফতি সাখাওয়াত হোসাইনসহ গ্রেফতারকৃত সব আলেম-ওলামার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বর্তমান সরকারের কবল থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ...







