Tuesday, July 28Welcome khabarica24 Online

বিশ্বজিত হত্যা মামলার রায় ১৮ ডিসেম্বর

ca

আলোচিত বিশ্বজিত দাস হত্যা মামলার রায়ের জন্য ১৮ডিসেম্বর দিন ধার্য করেছে বিচারক। বুধবার সর্বশেষ আসামি ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিলের পে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী খন্দকার জামাল উদ্দিন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক রায়ের জন্য এ দিন ধার্য করেন। শুনানিকালে কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়।
গত বছর ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ দর্জি বিশ্বজিৎ দাস।

Leave a Reply