Wednesday, October 28Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

যতই আন্দোলন করা হোক, এ সরকারকে কেউ সরাতে পারবে না : এরশাদ

যতই আন্দোলন করা হোক, এ সরকারকে কেউ সরাতে পারবে না : এরশাদ

সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রীর বিশেষ দূত, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকার তাদের অবস্থান যেভাবে সুদৃঢ় করেছে তাতে করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। যতই আন্দোলন করা হোক না কেন এ সরকারকে কেউ সরাতে পারবে না। দেশের মানুষ এখন আর আন্দোলনমুখী নয়। এরশাদ শনিবার বিকেলে তিন দিনের এক সফরে রংপুর এসে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন 'পল্লী নিবাসে' স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এর আগে এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে তাঁর বাসভবনে এসে পৌঁছালে শত শত নেতা-কর্মী তাঁকে বিপুল সংবর্ধনা জানান। তিনি জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা জাপার সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্ট, মহানগর জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরীসহ দলের সিনিয়...
পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে : রিজভী

পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে : রিজভী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় শ্যামলীতে তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, জনগণ ন্যূনতম তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বেশির ভাগ স্থানেই বিএনপির প্রার্থীরা জয়ী হবে।এ নির্বাচনকে সামনে রেখে সরকার সমর্থকরা এলাকায় সশস্ত্র অবস্থায় ধাপিয়ে বেড়াচ্ছে দাবি করে রিজভী বলেন, উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিতে তারা মরিয়া। নির্বাচন কমিশন তাদের সিলমোহরের দায়িত্ব পালন করছে। তাই তারা কোনো অভিযোগই আমলে নিচ্ছে না।রিজভী বলেন, সরকার সমর্থকদের সহিংসতা নিয়ে শুধু যে বিএনপিই অভিযোগ করছে তা নয়, গণমাধ্যমেও এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন নিরুত্তাপ ও নির্ভিকার।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জ...
দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সংবিধান সংশোধন করতে হবে : ড. আকবর আলি

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সংবিধান সংশোধন করতে হবে : ড. আকবর আলি

সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হলে দেশের সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও পুনর্গঠন করতে হবে।আজ শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার অডিটরিয়ামে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা’ র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক আন্দোলন বিষয়ক সংগঠন গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করেন।ড. আকবর আলি খান বলেন, যদি রাজনৈতিক দলগুলোর পুনর্গঠন করা না হয় তাহলে সংবিধানে যাই লেখা থাকুক না কেন তারা নিজেদের মতো করে ক্ষমতার প্রয়োগ করবে।সংবিধান সংশোধন সম্পর্কে আকবর আলি খান বলেন, দেশে এর আগে সংবিধানে অনেক চমকপ্রদ সংশোধনী আনা হয়েছে। এতে কোনো কাজ হয়নি, মানুষেরও কোনো কাজে আসেনি দেশেরও কোনো কাজে লাগেনি। কারণ সংবিধান যারা পরিচালনা করেন তাদের উপর অনেক কিছু নির্ভর ক...
বাংলাদেশ তিস্তায় খুবই কম পানি পাচ্ছে : পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশ তিস্তায় খুবই কম পানি পাচ্ছে : পানিসম্পদমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশ তিস্তায় কম পানি পাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পানি ব্যবস্থাপনার ইস্যুগুলো নিয়ে 'গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ সাউথ এশিয়া'র সহায়তা 'ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং' এর আয়োজনে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দুই দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পানিমন্ত্রী।মন্ত্রী বলেন, তিস্তায় বাংলাদেশ খুবই কম পানি পাচ্ছে। অন্য বছরের তুলনায় এবার আরো কম পানি পাচ্ছি আমরা। তবে তিস্তায় বাংলাদেশ কী পরিমাণ পানি কম পাচ্ছে, এ ব্যাপারে কিছু বলেননি পানিসম্পদমন্ত্রী।মন্ত্রী বলেন, বাংলাদেশ যদি ভালো না থাকে, তাহলে প্রতিবেশীরাও ভালো থাকবে না। বাংলাদেশের ভালো থাকাটাই প্রতিবেশীদের বড় নিরাপত্তা।বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদসচিব জাফর আহমেদ খান বলেন, রাজনৈতিক স্লোগানের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পানির ম...
ছাত্র-ছাত্রীদের আন্তজার্তিক মানের শিক্ষা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

ছাত্র-ছাত্রীদের আন্তজার্তিক মানের শিক্ষা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেছেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সকল শিক্ষার্থীকে জ্ঞান ও দক্ষতায় আন্তজার্তিক মানের শিক্ষা অর্জন করতে হবে।শিক্ষামন্ত্রী আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের (সদস্য সন্তান) সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে ২৭ জন কৃতি শিক্ষার্থীকে সন্মাননা পত্র, ক্রেস্ট ও দুই হাজার টাকা মূল্যমানের বৃত্তি দেওয়া হয়। এই আয়োজনে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর্থিক সহায়তা দিয়েছে।ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
খালেদা জিয়া ও তাঁর ছেলে মিথ্যাবাদী : জয়

খালেদা জিয়া ও তাঁর ছেলে মিথ্যাবাদী : জয়

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ শুক্রবার রাতে সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পাতায় এক পোস্টে এ মন্তব্য করেন। সজীব ওয়াজেদ লিখেছেন, ‘বিএনপির নিজেদের ওয়েবসাইটে বলা হয়েছে জেনারেল জিয়াউর রহমান সপ্তম রাষ্ট্রপতি ছিল। সে কখনোই কারও দ্বারা নির্বাচিত হয়নি। সামরিক শাসনের অধীনে সে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। সাংবিধানিক এবং গণতান্ত্রিকভাবে সে কখনোই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল না। সে ছিল এক সামরিক স্বৈরশাসক।’ জয় লিখেছেন,  খালেদা জিয়া এবং তার ছেলে মিথ্যাবাদী। তারা মিথ্যার ওপর ভর করে তাদের সম্পূর্ণ রাজনৈতিক উত্তরাধিকার নির্মাণ করেছে। এমনকি আমাদের মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে যে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু খালেদা সেই মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে যে জিয়াই তা করেছে এবং এটি সে সত্...
বৈশাখে আসছে ৬৫০ নতুন ট্যাক্সিক্যাব: যোগাযোগমন্ত্রী

বৈশাখে আসছে ৬৫০ নতুন ট্যাক্সিক্যাব: যোগাযোগমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সমন্বয়ে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রাস্তায় নামছে ৬৫০টি নতুন ট্যাক্সিক্যাব। আগামী বৈশাখ মাস থেকে প্রথম অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এ ট্যাক্সিক্যাবগুলোর মধ্যে ৪৭টি গাড়ি রাজধানীর রাস্তায় নামানো হবে। বাকিগুলো জুনের মধ্যে নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর এলেনবাড়ির বিআরটিএ কার্যালয়ে ট্যাক্সিক্যাবগুলো পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিআরটিএ সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া কোম্পানিগুলো সরকারের কাছে কিলোমিটার প্রতি ৬০ টাকা ভাড়া দাবি করেছে। কিন্তু সরকার তাদের প্রস্তাবিত ভাড়া কমিয়ে কিলোমিটার প্রতি ৩৪ টাকা ধার্য্য করে। তবে এর মধ্যে প্রথম দুই কিলোমিটারের ভাড়া পড়বে ১শ টাকা। তবে সরকারের নির্ধারিত এমন ভাড়াকে ‘গলাকাটা ভাড়া’ বলে দাবি করছেন অনেকেই। মন্ত্রী জান...
বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম

বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম

জাতীয়, সংবাদ শিরোনাম
  প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুতের উৎপাদন সাত হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোট সাত হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান এ তথ্য জানিয়েছেন।সাইফুল হাসান বলেন,  সন্ধ্যা  সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট ৭ হাজার ৩২ মেগাওয়াট বিদ্যুত গেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।'   উৎস- কালেরকন্ঠ...