অতীতের যে কোন সময়ের চেয়ে নিবাচন সুষ্ঠু হয়েছে : কাদের
যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।মঙ্গলবার সকালে দলের সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত পাঁচ দফা উপজেলা নির্বাচন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়ভাবে করার বিষয়ে ভাবা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অধীনে সাত হাজারের বেশি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে; যার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করেন তিনি।
যোগাযোগ মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সিটিতে তারা (বিএনপি) জয়ী হলেও উপজেলায় আওয়ামী লীগ বেশী আসনে জয়ী হয়েছে। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এতে মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। বিএনপিকে মিথ্যা অভিযোগ আরোপ...







