মির্জা ফখরুল মুক্তি পেলেন
উচ্চ আদালতে সবগুলো মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত সোয়া ৭টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। ৩০ নভেম্বর অবরোধে বাসে অগ্নিকাণ্ডে উসকানি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন উচ্চ আদালত। এর আগে বাংলামটরে পুলিশ হত্যা মামলা, পরীবাগে বাসে পেট্রল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায়ওজামিন পান তিনি।মঙ্গলবার বিকালে ফখরুলের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছে। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মুক্তি দেয়া হয়। ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে কয়েকটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমান সরকারের আমলে এ নিয়ে তার তৃতীয় দফা কারাভোগ।
কারাগার থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প...







