Friday, October 30Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মো. ইব্রাহিম সাক্ষরিত সংবাদ মাধ্যমে কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। সাঈদীকে ‘বিশ্ববরেণ্য মুফাস্সিরে কুরআন’ আখ্যা দিয়ে বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রেখেছে। তিনি বলেন, সাঈদী প্রায় অর্ধ শতাব্দীকাল বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের নিকট কুরআনের তাফসির পেশ করে আসছেন। তার কণ্ঠে কুরআনের আহ্বান শুনে অসংখ্য মানুষ ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়েছেন। সাঈদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, ‘মিথ্যা, বায়বীয়, কাল্পনিক অভিযোগ ও মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি ...
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা ১০ জনের ফাঁসি

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা ১০ জনের ফাঁসি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বসুদৌহিতা গ্রামে স্কুলছাত্রী সীমা হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ দীর্ঘ শুনানি শেষে এরায় দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা নিহতের পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দেয় আদালত।মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে ১৮ই জুলাই রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদৌহিতা গ্রামের লক্ষণ দেবনাথের ঘরে ২০-২৫ জনের একদল ডাকাত মুখোশ পরে প্রবেশ করে। পরে স্বর্ণালঙ্কার ও মামামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের একটি কক্ষে আটকে স্কুলছাত্রী সীমাকে গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরের দিন ২০১২ সালের ১৯শে জুলাই সকালে লক্ষ্মীপুর সদর থানায় নিহতের বড় ভাই কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ২৫শে মার্চ ২৫ জনকে...
সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে আজ

সংবিধান সংশোধন বিল পাস হচ্ছে আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনতে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ আজ পাস হওয়ার কথা রয়েছে। বিলটি সংবিধান সংশোধন-সংক্রান্ত হওয়ায় এটি ‘হ্যাঁ-না’ কণ্ঠভোটে পাস হবে না। সংবিধান অনুযায়ী বিভক্তি ভোট অর্থাৎ গোপন বুথে সরাসরি ব্যালটে স্বাক্ষরের মাধ্যমে সংসদ সদস্যদের ভোট গ্রহণ করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট বিলের পক্ষে পড়লে তা পাস হবে। সংবিধান সংশোধনী বিলটি পাস উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। বিভক্তি ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণের জন্য কর্মকর্তাদের দায়িত্ব বুঝে দেয়া হয়েছে। এ ছাড়া আজ সব সংসদ সদস্যকে সংসদ অধিবেশনে উপস্থিত থাকতে সরকারি ও বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের জোটের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনী বিল পাসের সময় কোন সদস্য সংসদে অনুপস্থিত থাকতে পারবেন না। অনুপস্থিত থাকলে তার সদস্যপদ শূন্...
মোবাইলে সারচার্জের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

মোবাইলে সারচার্জের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মোবাইল ফোনের কল ও অন্যান্য সেবার জন্য ১ শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ প্রস্তাব অনুযায়ী, মোবাইল ফোনে কথা বলা ও অন্যান্য সেবার জন্য প্রতি ১০০ টাকায় এক টাকা সারচার্জ দিতে হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, যে সারচার্জ আরোপ করা হচ্ছে, সেটি পরিশোধ করবে মোবাইল অপারেটররা। তিনি জানান, হিসাব করে দেখা গেছে সারচার্জ বাবদ বছরে ১৪০ কোটি টাকা আয় হবে। সচিব আরও জানান, হিসাব অনুযায়ী, একজন সিম ব্যবহারকারী গড়ে মাসে ২০০ টাকা খরচ করেন। এই হিসাবে মাসে গড়ে দুই টাকা সারচার্জ হবে। সিম ও রিম কার্ডের জন্য এই সারচার্জ প্রযোজ্য হবে।...
এ বছর এক লাখ ২১৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন

এ বছর এক লাখ ২১৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২১৫ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গেছেন। ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পক্ষে আজ সংসদে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ গাইডসহ এক হাজার ৫০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৭১০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গেছেন। মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্যাকেজ-১-এ খরচের পরিমাণ তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা এবং প্যাকেজ-২-এ খরচের পরিমাণ দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীপ্রতি খরচের পরিমাণ নিজ নিজ হজ এজেন্সির প্যাকেজ অনুযায়ী, তবে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকার কম নয়। সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছর...
আবারও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকা

আবারও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মুক্তিযোদ্ধা তালিকা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
স্বাধীনতার ৪৩ বছরেও মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা হয়নি। এখনো নতুন নতুন আবেদন পড়ছে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখানোর জন্য। ভুয়া মুক্তিযোদ্ধাদেরও খোঁজ মিলছে। যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত আছেন, তাঁদেরও নাম-ঠিকানাসহ সনদে ভুলভ্রান্তি রয়েছে। এসব সমস্যা নিরসন ও মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে আবারও তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়েও যে বিতর্ক আছে তার সুরাহার উদ্যোগও নেওয়া হয়েছে। জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই-বাছাই করবে। আজ ১৪ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ-সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও পোষ্যদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হয়। এ...
ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা

ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
এক ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। গতবছরের মার্চে সিরিয়া থেকে তাকে অপহরণ করা হয়েছিল। জঙ্গিরা একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা ডেভিড হাইনেজ নামের একজন ব্রিটিশ সাহায্য কর্মীর শিরশ্ছেদ করেছে। ব্রিটিশ সরকার বলছে, তারা ওই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।শনিবার রাতে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ডেভিড হাইনেজের পাশেই একজন মুখোশধারী ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখা যায়, যার উচ্চারণে ব্রিটিশ টান রয়েছে।কয়েকদিন আগে আমেরিকান সাংবাদিক স্টিভেন সটলফের হত্যাকাণ্ডের যে ভিডিও প্রচার করা হয়, সেখানে ইসলামিক স্টেট জঙ্গিরা দাবি করেছিল যে, তাদের উপর হামলা বন্ধ না হলে, ব্রিটিশ সাহায্য কর্মী ডেভিড হাইনেজকে হত্যা করা হবে।চুয়াল্লিশ বছর বয়স্ক মি. হাইনেজ ফরাসি একটি সাহায্য সংস্থার হয়ে মানবিক স...
২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা

২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকার পতন আন্দোলনের পক্ষে জনমত গড়তে ফের জেলা সফরে বের হচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ২২শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম সফর করবেন তিনি। সেখানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এরপর ২৫শে সেপ্টেম্বর জামালপুর জেলা সফর করবেন তিনি। ওই দিন বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার সাতটি উপজেলায় ত্রাণ বিতরণের পাশাপাশি জেলা সদরের সিংহজানি হাইস্কুল মাঠে ২০ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিকে আজ বিকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামালপুর জেলা বিএনপির নেতাদের সফরের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন।...