ঢাকা সমাবেশও পিছিয়েছে বিএনপি
সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত সমাবেশ একদিন পিছিয়েছে বিএনপি। সমাবেশটি ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে দলটি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, 'আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। এটা এক দিন পিছিয়ে ৮ নভেম্বর করার জন্য ডিএমপি কমিশনারকে ফের চিঠি পাঠিয়েছি।' উল্লেখ্য, এর আগে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৭শ অক্টোবর বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল ডিএমপিতে। এদিকে ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর বিএনপি। গতকাল দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের মহানগর নেতারা এ বৈঠক করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক ম...






