Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ

সংসদের কার্যকারিতা জানতে চেয়েছে ইইউ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্তমান জাতীয় সংসদ কতটুকু কার্যকর তা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ সময় মাহবুবুল আলম হানিফ দাবি করেন, বর্তমান সংসদ কার্যকর শুনে তারা (ইইউ) খুশি হয়েছেন ও বর্তমান বিরোধী দলের ভূমিকায়ও তারা সন্তুষ্ট।...
সাকিব এবার টি-টোয়েন্টিতেও শীর্ষে

সাকিব এবার টি-টোয়েন্টিতেও শীর্ষে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছিলেন। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও সাকিব পেলেন সুসংবাদ। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ হাফিজকে ছাড়িয়ে সাকিবের অবস্থান এখন সবার ওপরে।সাকিবের রেটিং পয়েন্ট আগের মতোই-৩৭৮। হাফিজের সেখানে ৩৬৪। আগের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ছিল ৩৮৪। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স বলার মতো ছিল না হাফিজের। দুই ম্যাচে করেছেন ১১ রান, নিয়েছেন মাত্র ১ উইকেট। অন্যদিকে সাকিব সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই এপ্রিলে।...
ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

ঢাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল  দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ, কনস্টেবল আবদুর রহমান ও শাহজাহান এবং আন্দোলনকারীদের মধ্যে ফারজানা আক্তার ইতি (বদরুননেছা কলেজ), নিশি (সেন্ট্রাল উইমেন কলেজ), ফাতেমা ও রূপন্তী (ভিকারুন নেসা), সাদিয়া (মতিঝিল মডেল কলেজ), হাবিব ইসলাম (শহীদ স্মৃতি পুলিশ স্কুল অ্যান্ড কলেজ), শাকিল (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ), রাতুল (উত্তরা মডেল কলেজ), দেলোয়ার ইসলাম ও আতিক (রেসিডেন্সিয়াল কলেজ), আহসান বারী (ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ)। এদের মধ্যে নিশি ও রূপন্তীসহ বেশ কয়ে...
লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে

লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুকে ব্যথা দেখা দেওয়ায় আজ শনিবার বিকেল ৪টার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক আব্দুল মজিদ ভূইয়া। তিনি জানান, লতিফ সিদ্দিকীর পরীক্ষা-নীরিক্ষা চলছে। রিপোর্ট এলেই জানা যাবে তাঁর সমস্যা কী। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের একটি মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ জামায়াত এবং প্রধানমন্ত্রীর ছেলের সমালোচনা করে সারা দেশের মানুষের প্রতিবাদের মুখে পড়েন। তাঁর এসব মন্তব্য নিয়ে সারা দেশে শুরু হয় তোলপাড়। ফাঁসির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সভা-সমাবেশ ও মানববন্ধন অব্য...
আওয়ামী লীগ দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছে : মির্জা ফখরুল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকারের পায়ের নিচে মাটি শক্ত রয়েছে'' প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাটি শক্ত হলে পদত্যাগ করে নির্বাচন দিন। দেখা যাবে কার পায়ের নিচের মাটি শক্ত।শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গতকাল শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।দুনীতির সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগ দুর্নীতিকে রাষ্ট্রীয়করণ করেছে। জিয়াউর রহমান দুনীতির সঙ্গে জড়িত -এই ধরনের কথা জনগণের কাছে হাস্যকর।'সরকার জনগণকে বোকা বানাচ্ছে' দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, 'ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে। আবার শ্রীলঙ্কায় চাল রপ্তানির কথা বলা হচ্ছে। এসব জনগণ...
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। আজ শনিবার সকাল ৯টায় দ্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান থেকে নামার পর লাল গালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দিয়েছেন। এরপর সেখান থেকে তিনি সরাসরি হোটেল সোনারগাঁও হোটেলে যাবেন। দুপুর সাড়ে ১২ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক ও পরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বিদ্যুৎ, জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, আন্তযোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রসহ উভয়...
১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দুই দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন। সফরে দুই দেশের মধ্যে স্থল সীমানা চুক্তির (এলবিএ) ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। ১৮ ও ১৯ ডিসেম্বর তিনি দিল্লীতে অবস্থান করবেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত সোমবার স্থল সীমানা চুক্তির বিলটি পাস করার জন্য সরকারকে দ্রুত সংবিধান সংশোধন করার তাগিদ দিয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে স্থল সীমানা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ২০১১ সালে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের তৎকালীন ক্ষমতাসীন ইউপিএ সরকারের স্থল চুক্তি বিষয়ে অগ্রগতি হয়েছিল। এ সময় দুই দেশের মধ্যে ১৬১টি ছিটমহল বিনিময়ে আলোচনা অনেক দূর এগিয়েছিল। তখন সমঝোতা হয়েছিল স্থল সীমানা চুক্তির অধীনে ভারত ১১১টি ছিটমহল বাংলাদেশের কা...
গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য করবো : মির্জা ফখরুল

গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য করবো : মির্জা ফখরুল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে বাধ্য করবো। আজ শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গ যুবকের মৃতুতে লাখ লাখ মানুষ আজ মিছিল করেছে। অথচ শেখ হাসিনার সরকার হাজার হাজার মানুষকে হত্যা করলেও জনগণ মাঠে নামছে না। আমাদের মাঠে নামতে হবে। নব্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতে হবে ‘হাসিনা নিপাত যাক, আওয়ামী লীগ নিপাত যাক’। গণতন্ত্র মুক্তির এই দিবসে আমাদের শপথ নিতে হবে, কোনো অবস্থাতেই এই নব্য স্বৈরাচারকে আমরা ছাড় দেব না।সরকার দুঃস্বপ্নের মধ্যে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা কথায় কথায় ষড়যন্ত্র দেখতে পায়। আসলে তারা সব সময় দুঃস্বপ্ন দেখে। যে...