Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : খালেদা জিয়া

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম
  ২০ দলীয় জোট নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। বিজয় না হওয়া পর্যন্তএই আন্দোলন চলবে।রোববার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি প্রতিনিধিদল গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করলে গেলে তিনি একথা বলেন।সাক্ষাতশেষে বেরিয়ে এসে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, খালেদা জিয়া যেকেনো মূল্যে সারা দেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। এসব করে সরকার পার পাবে না।আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, শাহজাহান ওমর, জয়নাল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া।...
সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : আলীগের বাতিল

সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : আলীগের বাতিল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার পরও৫ জানুয়ারি সোমবার সমাবেশের সিদ্ধান্তে  এখনো অনড় আছে বিএনপি । এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সভা সমাবেশ করবে না তারা।আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় উত্সব’ উপলক্ষে সোমবার ঢাকায় ১৬টি স্থানে সমাবেশ করার কথা ছিল।এদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অভিহিত করে ওইদিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।প্রধান দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি সামনে রেখে আজ রোববার বিকাল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, এখনো পর্যন্ত বিএনপি-জোটের ঘোষিত কর্মসূচি বলবত্ আছে। এ সমাবেশ হবে।  তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি হয়নি যে সভাসমাবেশ নিষিদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসন...
রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী শু রাজধানীর রাজপথ ফাঁকা হয়ে পড়ছ। ঢাকার রাস্তাগুলোতে যানবাহন চলছে না। পুরান ঢাকার ইসলামবাগে বোমা বস্ফিোরণে কৃষক লীগ নতো ইদ্রসি আলী নিহত হয়ছেনে। এমন পরস্থিতিতিে আতঙ্কজনক পরস্থিতিি সৃষ্টি হয়ছে। বিএনপি নেতৃত্বাধীন  ২০ দলীয় জোট সোমবার ৫ জানুয়াররি র্কমসূচি পালনে অনড় থাকার প্রক্ষোপটে পুলশি ব্যাপক তৎপরতা শুরু করেছে।সন্ধ্যার পর ঢাকার বিভিন্নি স্থানে দোকানপাট বন্ধ হয়ে গছে। দোকানরিা অভযিোগ করছেনে, পুলিশ তাদরে দোকান বন্ধ করে দিতে বাধ্য করছে। পান দোকান, চায়রে দোকানসহ ফুটপাতের সব দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। গুলিস্তান, ফার্মগেট, মতিঝিল এলাকার সব হকার সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাসায় চলে যায়।  বিপুলসংখ্যক লোককে আটক করা হয়ছে। র্দুবৃত্তরা রাজধানীর বিভিন্নি স্থানে বেশ কয়কেটি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বাস চলাচল বন্ধ হয়ে যাবার কারনে রাস্তাঘাট ফাকা...
ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আজ রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটান এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার এ নির্দেশ জারি করেছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে সব ধরনের মানব বন্ধন, সভা, সমাবেশ এমনকি এক সাথে কোন স্থানে অধিক সংখ্যক জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। উল্লেখ, সোমবার ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। একইস্থানে আ’লীগ সমাবেশ ডাকার পর রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য গত বছর ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন ঘোষিত সাদা পতাকা নিয়ে অবস্থান কর্মষূচির দিন পুলিশ ঢাকা সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছিল...
অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার ব্যাপারে এখনো পর্য্ন্ত কোনো সিদ্ধান্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার  মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে এ কথা বলেন তিনি। এতে প্যানেল আলোচক হিসেবে আরো ছিলেন বি্এনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান ও সাবেক রাষ্ট্রদূত নাসিমা ফিরদৌস।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থায় অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনো সম্ভাবনা একেবারেই নেই। সাধারণত যে পরিস্থিতিতে অন্তর্বর্তী নির্বাচন হয়, সে পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি বড় ভুল করেছে। তার মাসুল এখন জনগণকে দিতে হচ্ছে।সংবিধানে নির্...
সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশে মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। এর আগে কোনো সংলাপ এবং নির্বাচনের সুযোগ সেই। আর কোনো সম্ভাবনাও নেই। তাছাড়া, দেশে এখন কী এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নির্বাচন দিতে।...
৫ জানুয়ারি হবে শেষ খেলা: মাহবুব

৫ জানুয়ারি হবে শেষ খেলা: মাহবুব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাতদফা না মানলে ৫ জানুয়ারি হবে শেষ খেলা বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।খন্দকার মাহবুব বলেন, ৫ জানুয়ারির আগে খালেদা জিয়ার সাত দফা দাবি মেনে নিদলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তা নাহলে এই সাত দফা এক দফা হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটনানো হবে।এই অবৈধ সরকারের পতনের মধ্যদিয়ে হবে জনগণের বিজয় উল্লেখ করে তিনি বলেন, যেখানে অবৈধ সরকার থাকে, সেখানে অরাজনৈতিক সৃষ্টি হয়। দেশে যত প্রকার রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে শুধু এই অবৈধ্য সরকারের কারণে। সভায় জাগপা সভাপতি শফিকুল আলম প্রধান বলেন, দিল্লির আর্শীরবাদপুষ্ট ...
গোলাম মসিহ সৌদি আরবের রাষ্ট্রদূত

গোলাম মসিহ সৌদি আরবের রাষ্ট্রদূত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহকে সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।রাজনীতিবিদ গোলাম মসিহ পেশাদার কূটনীতিক শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এর আগে শহীদুল হককে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।গোলাম মসিহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮১ সালে  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লন্ডনে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে চাকরি করেন।এছাড়াও তিনি যুক্তরাজ্যে গ্যাস, ফ্যান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তিনি লন্ডনে থাকাকালীন সময় ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দেন।...