অনুমতি না পেলেও সমাবেশ করা হবে
৫ই জানুয়ারি অনুমতি না পেলেও বিএনপি রাজধানীতে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বলেছেন, আমরা ৫ই জানুয়ারি ঢাকায় গণগন্ত্র হত্যা দিবসের সমাবেশ করবো। অনুমতি দেবে কি দেবে না, তা সরকারের বিষয়। আমাদের যা করণীয়, তা আমরা করবো। ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই ঘোষণা দেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ড. মঈন খান বলেন, গত বছর ৫ই জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। এ দিনটিকে আমরা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চাই। এরই মধ্যে ঢাকায় জনসভা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। এখনও অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত যদি অনুমতি ...







