হরতাল চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত
দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নির্বিচারে খুন, গুম, হামলা-মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে সোমবার থেকে চলা ৭২ ঘণ্টা হরতালের সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়েছে।মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময় বাড়ানোর কথা বলা হয়।বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ দেশের সব গণতন্ত্রকামী জনতা ঐক্যবদ্ধ। সংবিধান স্বীকৃত সব মৌলিক ও মানবাধিকার, ভোটের অধিকার, জনপ্রতিনিধিত্ত্বশীল সরকার প্রতিষ্ঠা ও ভোটারবিহীন জবরদখলকারী অবৈধ সরকারের পতনের লক্ষ্যে চলমান গণআন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত প্রায়।’এতে বলা হয়, প্রতিদিন আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হচ্ছে কালো রাজপথ। গতকালও (সোমবার) সিরাজগঞ্জের উল্লাপাড়ার জামায়াত নেতা সাইদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী। বেসরকা...





