Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কুমিল্লার আবু মূসা ও জিয়‍াউর রহমান, ফেনীর মীর রহমান ও চাঁদপুরের আবু মোল্লা। সৌদি দূতাবাস সূত্র জানায়, সোমবার সকালে দাম্মামের ‘দাল্লা পানাইয়া’ নামক একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে ৪ বাংলাদেশিসহ আরো বেশ কয়েকজন কর্মচারী কাজ করছিলেন।...
রিজভী ফের ৩ দিনের রিমান্ডে

রিজভী ফের ৩ দিনের রিমান্ডে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  পুলিশের কাজে বাধা দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে রিজভীকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মোহাম্মদপুর থানা পুলিশ। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।...
অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবী : মীরসরাইতে বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল

অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবী : মীরসরাইতে বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে অবিলম্বে গতকাল সোমবার ( ২৩ ফেব্রুয়ারী) সকাল ৮টায় মীরসরাই উপজেলা সদর এলাকায় এক ঝটিকা মিছিল ও বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এর সমর্থিত নেতাকর্মীদের অংশগ্রহনে শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, যুবদল নেতা জিপসনকে গ্রেফতার ও বারইয়াহাটে যুবদলকর্মীকে নাশকতামূলক মিথ্যা অভিযোগে আটকের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল করে। সকাল ৮টায় মীরসরাই কলেজ থেকে শুরু করে ঢাকা –চট্টগ্রাম মহাসড়ক হয়ে কোর্ট রোড পেরিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন এলাকার উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন এর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যু...
ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ালো

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সোয়াইন ফ্লু আতঙ্কে রীতিমতো কাঁপছে ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার সন্ধ্য পর্যন্ত নতুন করে মৃত্যু হয়েছে ৩৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসে এখন পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা ৮১২ এবং আক্রান্তের সংখ্যা ১৩,৬৮৮। ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি রাজস্থানে, ৪৩১৮ জনের শরীরে এই এইচ-ওয়ান-এন-ওয়ান ভাইরাসের সন্ধান মিলেছে, মৃত্যু হয়েছে ২১২ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৯ জনের। জম্মু-কাম্মীর মারা গেছে ৫ জন, উত্তরাখন্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। পশ্চিমবঙ্গেও বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার সকালে কলকাতার বিধানচন্দ্র রপায় হাসপাতালে নতুন করে এক কন্যা শিশুর মৃত্যু হওয়ায় সব মিলিয়ে এই রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪ জন। এদিকে, দেশটি জুড়েই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। কোন রকম জ্বরের লক্ষণ দেখা দিলেই সরকারি...
চট্টগ্রামে পাহাড়ে জঙ্গি আস্তানা, বিপুল অস্ত্রসহ আটক ৫

চট্টগ্রামে পাহাড়ে জঙ্গি আস্তানা, বিপুল অস্ত্রসহ আটক ৫

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে।উপজেলার সাদনপুর ইউনিয়নের লটকন পাহাড় এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে পাহাড়ে গরু-মুরগির খামারের আড়ালে এই আস্তানা গড়ে তোলা হয়।র‌্যাব জানিয়েছে, অভিযানে তিনটি একে-২২ রাইফেল, ছয়টি পিস্তল, একটি ম্যাগনাম রিভলবার, ও তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। এছাড়া পিস্তলের নয়টি ম্যাগজিন, একে ২২ রাইফেলের ছয়টি ম্যাগজিন (৭৫১টি গুলি), .২২ গুলি ৪৩৮টি, .৩২ রিভলবারের গুলি ১৫টি, শর্টগানের গুলি ২৯৩টি ছাড়াও ১৬৬টি বিভিন্ন ধরণের গুলির খালি কেস উদ্ধার করা হয়েছে। এসব আগ্নোয়াস্ত্রের বাইরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার, ওয়্যারলেস সেট, আর্মি বুট, জঙ্গলে চলাফেরার বুট, টর্চলাইট, বক্সিং গ্লাভস, ট্রাকস্যুট, ক...
রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছাল

রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের কারণে এসএসসি ও সমমানের ২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ২২ ফেব্রুয়ারি রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায়। আার ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরীক্ষা হবে ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে। শনিবার দুপুরে রাজধানীর হেয়ার রোডের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষার পেছানোর কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরবর্তী পরীক্ষাগুলো নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।...
খাবার নিয়ে ফেরত গেলেন সেনা কর্মকর্তারা

খাবার নিয়ে ফেরত গেলেন সেনা কর্মকর্তারা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আবারও খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিলো পুলিশ। শনিবার  দুপুরে কয়েকজন সেনা কর্মকর্তা শুকনো খাবার নিয়ে কার্যালয়ে যেতে চাইলে পুলিশ ফেরত পাঠিয়ে দেয়। এ ঘটনার পর গুলশানের ৮৬ নম্বর সড়কের উভয়মুখে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় অবস্থিত। দীর্ঘ দিন ধরে যেখানে তিনি অবস্থান করছেন।জানা গেছে, গত এক সপ্তাহ যাবত বাসায় খাবার বন্ধ করে দেয় পুলিশ। এরপর খালেদা জিয়ার জন্য মহিলাদলসহ শিল্পীদের অনেকেই খালেদা জিয়ার জন্য শুকনো খাবার নিয়ে দেখা করতে যান। কিন্তু পুলিশ কাউকেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না।  এ অবস্থায় শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাদের গুলশানের ৮৬ নম্বর সড়ক থেকেই ফিরিয়ে দিয়েছে পুলিশ।শনিবার ১২টা ২০ মিনিটে হাতে বিভিন্ন ধরণের খাবার প্যাকেট, পানি ও কলা নিয়ে কয়েকজন সেনা সদস্য য...
৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৩৫তম বিসিএস পরীক্ষার সময়সূচি পরিবর্তন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ না বদলালেও সময়সূচি  পরিবর্তন করেছে পিএসসি। ৬ মার্চ সকাল সাড়ে নয়টার পরিবর্তে এই পরীক্ষা ঐদিন বেলা তিনটায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।শনিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল ও আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে দেওয়া হবে।৩৫তম বিসিএসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন। এর অগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়। তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার কারণে আবারও তারিখ পিছিয়ে ৬ মার্চ করা হয়। কিন্তু হরতালের কারণে ওই দিন এসএসসি প...