Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ভাষা শহীদদের স্মরণে খালেদার বিশেষ মোনাজাত

ভাষা শহীদদের স্মরণে খালেদার বিশেষ মোনাজাত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।মহান ভাষাসৈনিকদের স্মরণে শনিবার বাদ আসর অনুষ্ঠিত মিলাদ ও বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও মোনাজাতে অংশ নেন। খালেদা জিয়া গত ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে অবস্থান করছেন।৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে অবস্থান নেওয়া দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা এম এ কাইয়ূম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলামিন ডিউ, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) এম এ মজিদসহ কার্য...
রবিবার থেকে ফের ৭২ ঘন্টা হরতাল

রবিবার থেকে ফের ৭২ ঘন্টা হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আগামী রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট। চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়েছে।বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।হরতালের বাইরে সোমবার জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করবে ২০ দল। এছাড়া ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে অবরোধ শিথীল করার কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিএনপি সূত্র।...
পঞ্চম দফা রিমান্ডে রিজভী

পঞ্চম দফা রিমান্ডে রিজভী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ নিয়ে পঞ্চম দফায় রিমান্ডে দেওয়া হল রিজভী আহমেদকে।১৬ ফেব্রুয়ারি রিজভীকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন। যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক। ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় রিজভীকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহা...
নিরাপত্তার চাঁদরে শহীদ মিনার এলাকা

নিরাপত্তার চাঁদরে শহীদ মিনার এলাকা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কয়েক স্তরের নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এরইমধ্যে গোটা এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা জালের পাশাপাশি সাদা পোশাকে সতর্ক রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ দেশের বিশিষ্ট নাগরিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আর এ কারণে ওই এলাকার নিরাপত্তায় এরই মধ্যে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। এ নিরাপত্তা শনিবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত বলবৎ থাকবে। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল বাতেন বলেন, প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি-ভিআইপি ব্যক্তিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে...
২ মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের আইন মন্ত্রিসভায় উঠছে

২ মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের আইন মন্ত্রিসভায় উঠছে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের খসড়া আগামী ২ মার্চের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উঠছে।বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় মন্ত্রী এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আমার মনে হয় আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে না উঠলে এর পরের বৈঠকে (২ মার্চ) আইনের খসড়াটি উঠবে।এর আগেও আইনমন্ত্রী একাধিকবার সংশোধিত আইনের খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছিলেন। কিন্তু ঘোষিত সময় অনুযায়ী খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য ওঠেনি।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ২০১৩ সালের আগস্ট মাসে তদন্ত শুরু হয়। গত বছর ২৫ মা...
কামারুজ্জামানের রায়ের কপি ট্রাইব্যুনালে

কামারুজ্জামানের রায়ের কপি ট্রাইব্যুনালে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে। বুধবার রাত পৌনে ৮টায় ট্রাইব্যুনালে রায়ের সার্টিফাইড কপি পৌঁছেছে বলে জানিয়েছেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম।পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি হস্তান্তরের পর থেকেই রায় কার্যকরের ১৫ দিনের সময় গণনা শুরু হল।নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের বিচারপতিরা স্বাক্ষর করে মৃত্যু পরোয়ানা জারি মাধ্যমে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর পাঠাবেন।মৃত্যু পরোয়ানা পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কামারুজ্জামানের কাছে রিভিউ অথবা প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা, জানতে চাইবে। কামারুজ্জামান রিভিউ করলে রিভিউ নিষ্পত্তি হওয়ার পর রায় কার্যকর করতে পারবে সরকার।এর ...
মানবতাবিরোধী অপরাধে সুবহানের ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধে সুবহানের ফাঁসির আদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সুবহানের উপস্তিতিতে এ আদেশ দেন।আদেশে ৯টি অভিযোগের মধ্যে ১, ৪ ও ৬ নং অভিযোগে মৃত্যুদণ্ড, ২ ও ৭ নং অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং ৩ নং অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ৫, ৮ ও ৯ নং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগে তার বিচায় হয়। এর আগে রায় ঘোষণা উপলক্ষে বুধবার সকাল ১০টার মধ্যে সুবহানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর বেলা ১১টা থেকে বিচারপতিগণ রায় পড়া শুরু করেন।গত ৪ ডিসেম্বর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে মামলাটি রায়ের জন...

মীরসরাইতে মানুষের হিংস্র লোভের শিকার পথ ভোলা চিত্রা হরিণ

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি : ফুটফুটে সুন্দর একটি হরিণ। জাতে চিত্রা এবং এটি বিরল প্রজাপতির। আকারেও অনেক বড়। হরিণটি পথ ভুলে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসে। কিন্তু মানুষের লোভ তাকে বাঁচতে দেয়নি। মীরসরাইয়ে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা চিত্রা হরিণটি জবাই করে মাংস ভাগ করার সময় ধরা পড়ল উপকূলীয় বনকর্মীদের হাতে। সোমবার গভীর রাতে বনকর্মীরা হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ে এই বিষয়ে বন আইনে একটি মামলা দায়ের হয়। প্রাপ্ত তথ্যে জানা যায় মীরসরাই উপজেলার উপকূলীয় সংরক্ষিত বন এলাকা থেকে গত সোমবার (১৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় একটি হরিণ মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের লোকালয়ে চলে এলে এলাকার লোকজন হরিনটিকে ধাওয়া করলে হরিনটি স্থানীয় বাঘা দলিল এর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে ও লোকজন হানা দিলে হরিনটি ওই বাড়ী...