Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

কামারুজ্জামানের রিভিউর শুনানি রোববার

কামারুজ্জামানের রিভিউর শুনানি রোববার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দায়ের করা আবেদন শুনানির জন্য ৫ই এপ্রিল রোববার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল শুনানির এ দিন ধার্য করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। গতকাল সকালে কামারুজ্জামানের পক্ষে সময় আবেদন জানান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। তাই আমরা সময় চাচ্ছি। তার এ আবেদনের বিরোধিতা করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত ৫ই এপ্রিল শুনানির দিন ঠিক করে দেয়। এর আগে গত ৯ই মার্চ আপিল বিভাগ ১লা এপ্রিল কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করেছিল। ২...
মুস্তফা কামালকে বাদ দিয়ে ট্রফি দেওয়া অগ্রহণযোগ্য

মুস্তফা কামালকে বাদ দিয়ে ট্রফি দেওয়া অগ্রহণযোগ্য

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সদ্য সমাপ্ত একাদশ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আইসিসি সভাপতি আহম মুস্তফা কামালকে পুরস্কারবিতরণী অনুষ্ঠান থেকে বাদ দেওয়া ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর শেরে বাংলা নগরীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, 'বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মঞ্চে আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালকে ঢুকতে না দেওয়া খুবই দৃষ্টিকটু। তা খুবই অন্যায় হয়েছে। সভ্য বিশ্বের কোনো ব্যক্তিই এমনটি মেনে নিতে পারেন না।'একনেক সভায় অংশ নেওয়া উর্ধ্বতন একটি সূত্র জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, 'অতীতে আমরা দেখেছি আইসিসির সভাপতি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যদি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতেন, তাহলে ...
কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির: শিক্ষামন্ত্রী

কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির: শিক্ষামন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রী বলেন, আমি হরতাল-অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জোটের প্রতি আহ্বান জানাচ্ছি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে দিন। দয়া করে কোনো হঠকারী ঘটনা ঘটাবেন না।শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে কোনো স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরকেই (বিএনপি-জামায়াতকে)বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।নাহিদ বলেন, সংকটের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জাতির দুর্ভাগ্য যে, একটি রাজনৈতিক জোটের বিবেকবর্জিত অব্যাহত হরতাল-অবরোধের কারণে এসএসসির রুটিন অনুযায়ী একটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।তিনি বলেন, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-...
তিন সিটিতে একক প্রার্থী দেবে ১৪ দল

তিন সিটিতে একক প্রার্থী দেবে ১৪ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৪ দল একক প্রার্থীকে সমর্থন দেবে। এক্ষেত্রে জোটনেত্রী শেখ হাসিনার সমর্থনই চূড়ান্ত।রাজধানীর ধানমন্ডিতে আ'লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ও সংগ্রামের মাঠে ১৪ দলীয় জোট একসঙ্গে থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি বিএনপি-জামায়াত চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।নাসিম বলেন, আমরা একক প্রার্থীকে সমর্থন করবো। কিন্তু ১৪ দলীয় জোট নেত্রী যাকে সমর্থন দেবেন, আমরা তার পক্ষে কাজ করবো।স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিএনপি ডাবল স্ট্যান্ডের দল। তারা হরতাল-অবরোধ প্রত্যাহার করে নিয়ে আবার গায়েবী প্রেস রিলিজ দিয়ে হরতাল-অবরোধ ঘোষণা করেছে। জনগণ ভয়কে জয় করেছে।রাজধানীর তেজগ...
আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের পর দিন ২০ মাচেই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ম্যাচের এক দিন পর (২০ মার্চ) বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।তাহলে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি কেন? এ প্রশ্নের জবাবে সুজন বলেছেন, আমরা এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য আইসিসিকে সময় দিয়েছি। আশা করছি, আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে। এরপরই মিডিয়াকে জানানোর পরিকল্পনা ছিল আমাদের। আপাতত এর বাইরে অন্য কোনো তথ্য আমার কাছে নেই। আইসিসির প...
হরতাল-অবরোধের মধ্যেই এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল

হরতাল-অবরোধের মধ্যেই এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  হরতাল-অবরোধের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১ এপ্রিল বুধবার। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। তিনি জানান, গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ এবং ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। সূচি ...
৮ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা নয়: ইসি

৮ এপ্রিলের আগে প্রচার-প্রচারণা নয়: ইসি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আগামী ৮ এপ্রিল থেকে সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে কোন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে কমিশন সচিব সিরাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগাম সিটি কর্পোরেশন নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গত ১৮ মার্চ তফশিল ঘোষণা করে। ইসি ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৯ মার্চ। ১ থেকে ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।...
বিয়ে করলে উপবৃত্তি বন্ধ: শিক্ষমন্ত্রী

বিয়ে করলে উপবৃত্তি বন্ধ: শিক্ষমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের কোনো শিক্ষার্থীর সরকারী উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে অথবা শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিত থাকতে হবে অন্যথায় তার উপবৃত্তি বন্ধ হয়ে যাবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার জাতীয় সংসদে সাংসদ এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।শিক্ষামন্ত্রী সংসদে জানান, “হায়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রের উপবৃত্তি প্রদান করা হয়। এই প্রকল্পের উপবৃত্তি পাওয়ার যে দুটি শর্ত মেনে চলতে হয়। এর একটি হলো এইচএসসি কিংবা সমমান পরীক্ষা পর্যায়ে ‘অবিবাহিত’ থাকতে হবে। অপর শর্তটি হলো শতকরা ৭৫ দিন কলেজে উপস্থিতি থাকতে হবে।”শিক্ষা মন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মাধ্যমিক স্তরে তিনটি, উচ্চ মাধ্যমিক স...