ভূমিকম্পে সারাদেশে ৩ জনের মৃত্যু
সারা দেশে শনিবার দুপুরে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় পাবনা, বগুড়া, টাঙ্গাইলে ৩ জনের মৃত্যুর পাশাপাশি কয়েকশত মানুষ আহত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে এক নৌকার আরোহী নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ। রাজধানী ঢাকাসহ সারাদেশে আঘাত হানা এ ভূমিকম্পের স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে।
পাবনায় আওয়ামী লীগ নেত্রী নিহত
পাবনায় ভূমিকম্পে একজন নিহত ও জেলার বিভিন্ন স্থানে শতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। নিহত রোকেয়া খানম পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সহ সভাপতি সোহরাব উদ্দিনের স্ত্রী। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুর হক জানান, শনিবার বেলা সোয়া ১২টার দিকে সারা দেশের ন্যায় ভূমিকম্প শুরু হলে শহরের ময়নামতি এলাকার ঘর থেকে বের হওয়ার সময় মাথা ঘুরে দে...







