Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
অবশেষে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় করলো বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ওভার হাতে রেখেই ৬ উইকেটে বিশাল জয় পায় বাংলাদেশ। তিনটি ওয়ানডে ম্যাচের ২টিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিল টাইগাররা।এর আগে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ৪৫ ওভারে ২০০ রানে অলআউট হয়েছে ধোনির ভারত। অভিষেক ম্যাচে ৬ উইকেট নিয়ে একাই ভারতের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেন তরুণ এ পেসার।লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান করে বাংলাদেশ। সঙ্গে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। বাংলাদেশের পক্ষে একমাত্র সাকিব আল হাসান অর্ধশত রান করে। আর ৬ উইকেট সংগ্রহ করে ম্যান অভ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান।সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ...
রমজানের শিক্ষায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন

রমজানের শিক্ষায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানিয়েছেন তিনি।বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 'আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে এবং সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।' তিনি আরো বলেন,' আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।'পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা...
হারের হতাশায় রাতে অভুক্ত থাকেন কোহলিরা

হারের হতাশায় রাতে অভুক্ত থাকেন কোহলিরা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশের কাছে এভাবে হারতে হবে, ভারত হয়তো কল্পনাও করেনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারায় মাশরাফি মুর্তজার দল। এমন বাজে হারের কারণে হতাশ ভারতীয় খেলোয়াড়রা নাকি রাতে না খেয়েই মাঠ ছাড়েন। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।খবরে বলা হয়, একদিকে মহেন্দ্র সিংহ ধোনির বাংলাদেশ পেসার মুস্তাফিজুরকে ধাক্কা মেরে ফেলে দেয়া অন্যদিকে টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাওয়া। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের সঙ্গে এই দুটি ঘটনাও তাৎপর্যপূর্ণ।ধোনির ধাক্কা দেয়ার ঘটনাটা ঘটে ভারতীয় ইনিংসের ২৫তম ওভারে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। দৌড়ানোর সময় আচমকা মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। যার পর ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে।পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়ন...
বিজিবি সদস্য গুলিবিদ্ধ নায়েক অপহৃত

বিজিবি সদস্য গুলিবিদ্ধ নায়েক অপহৃত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) টেকনাফের নাফ নদীতে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে বিপ্লব কুমার নামে গুলিবিদ্ধ এক বিজিবি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার ভোরে গোলাগুলি ও হাতাহাতির পর নায়েক আবদুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্যকে বিজিপি অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে। গত রাত পর্যন্ত তাঁকে ফেরতদান ও গুলিবর্ষণ সম্পর্কে বিজিপি কর্তৃপক্ষের ভাষ্য জানা যায়নি। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, ভুল বোঝাবুঝির কারণে এ গুলির ঘটনা ঘটেছে। অপহৃত নায়েককে ফেরত আনার প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নাফ নদীর বাংলাদেশ জলসীমানায় বিজিবির একটি টহলদল ছিল। ভোর সাড়ে ৫টার দিকে মিয়ানমারের বিজিপি আকস্মিক এই দলের ওপর হামলা চালায়। বিজিপির গুলিতে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। বিজিবির আরো এক সদস্...
পবিত্র মাহে রমজান শুরু কাল, তারাবি আজ

পবিত্র মাহে রমজান শুরু কাল, তারাবি আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দেশের আকাশে কোথাও বুধবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মুসলমানদের রোজা রাখার মাস পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। তবে আজ থেকে শুরু হবে তারাবি নামাজ। আর পবিত্র লাইলাতুল কদর পালিত হবে আগামী ১৪ জুলাই দিবাগত রাতে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশের কোথাও হিজরি ১৪৩৬ সনের রমজান ...
পাপিয়া কারাগারে

পাপিয়া কারাগারে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নাশকতার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিএনপি দলীয় সাবেক এমপি আশিফা আশরাফী পাপিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ হয়।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের জামিন থাকার পর নিম্ন আদালতে হাজির হয়েছিলেন পাপিয়া। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।...
জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিক্রিয়ায় এবং তিনিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ২৪ ঘণ্টার হরতাল চলছে।বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জুলুমের শিকার হয়েছেন। দেশের জনগণও এ রায়ে হতাশ হয়েছে।হরতালের সমর্থনে সকালে...
বুধবার সকাল থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল

বুধবার সকাল থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় হতাশা প্রকাশ করে তিনিসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির ভারপ্রাপ্ত আমি মকবুল আহমাদ আজ এক বিবৃতিতে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারী ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, তার আপোসহীন নেতৃত্বে দিশেহারা হয়ে সরকার তাকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে। মাননীয় ট্রাইব্যুনাল মুজাহিদকে ১, ৬, এবং ৭ নং অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মুজাহিদ এ রায়ের বিরুদ্ধে মহাম...