মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধিঃ হেতালিয়া খালের পাড়ে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ৫০ বছরে পা দিল। ওই উপলক্ষে গত ১৩ জানুয়ারী বেলা আড়াইটায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর দুইদিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকাল ৩ টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কালো, লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনী, আকাশী, সাদা, খয়েরীসহ নানা রঙ্গের টি শার্ট গায়ে পরিধান করে র্যালীতে পা মেলান শিক্ষক, পড়–য়া, প্রাক্তন শিক্ষার্থী অনেকেই। ওই র্যালী সাধুরবাজার এলাকা পরিক্রমা করে স্কুলে ফেরার পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক।
আলোচনা সভা ও স্মৃতিচারণ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রকাশনা উপ-পরিষদের সদস্য সচীব ডা. কামাল উদ্দিন, যুগ্ম সচিব তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সদস্য হাস...







