এই সরকারের অধিনেই বিএনপিকে নির্বাচনে আসতেই হবে -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
মীরসরাই প্রতিনিধি ঃ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনপিকে সংবিধান অনুযায়ী এই সরকারের অধিনেই নির্বাচনে অংশগ্রহন করতে হবে। যেহেতু বেগম জিয়াকে আদালত বিচারের রায় দিয়েছেন, তারেক জিয়া ও খালেদা জিয়া দুজনই অপরাধি, তারেকের স্ত্রী ডাঃ জোবায়দার নেতৃত্বে বিএনপি নির্বাচনে আসতে পারে। এছাড়া বিএনপি নিজেদের দলকে টিকিয়ে রাখার জন্য এই নির্বাচনে না গেলে নিজেরাই নিজেদের ক্ষতি করবে। এছাড়া বিএনপির আর কোন পথ নেই। তিনি বলেন খালেদা জিয়াকে শাস্তি আওয়ামীলীগ দেয়নি, শাস্তি দিয়েছে আদালত, আমরা দেশের বিচার বিভাগ ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ২০০১ সালে জামায়াত জোট আমলে মীরসরাইয়ে ২৯টি লাশ পড়েছে। আবার লাশ না পড়ুক, তা চাইলে বিএনপি-জামায়াত জোট সরকারকে বয়কট করুন। শেখ হাসিনার সরকারকে পুণরায় নির্বাচিত করুন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহাম...







