মীরসরাইয়ে ছাত্র কল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী মেধাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে ছাত্র কল্যাণ পরিষদ ( সিকেপি) এর উদ্যোগে উপজেলার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার ( ৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে নজরুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও তৌহিদুল আলম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাষ্টমস এক্সাইট এন্ড ভ্যাট কমিশনার এসোসিয়েশান ( বাকায়েভ) এর সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সি.কে. পি ফাউন্ডেশান চেয়ারম্যান গিয়াস উদ্দিন পারভেজ। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি পাক্...







