Friday, October 30Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

মীরসরাইয়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানবার উদ্দেশ্যে মীরসরাই উপজেলার প্রশাসনের আয়োজনে ৩১ অক্টোবর বুধবার সারাদিন ব্যাপি ‘বিজয় ফুল’ উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী বিজয় ফুল তৈরি, গল্পবলা, কবিতা আবৃত্তি, অভিনয়, রচনা, চিত্রাঙ্কন, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকার্তা রুহুল আমিন, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে. এম সাঈদ মাহমুদ, মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল রহমান চৌধুরী, প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মীরসরাই...
চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ

চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম ( ১) মীরসরাই থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ইউ এম এরশাদ । জনাব এরশাদ বর্তমানে মীরসরাই উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক। মীরসরাই উপজেলা কমিটি ও তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি এবার লাঙ্গল প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদের প্রার্থী বলে জানান উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মীরসরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নুর নবী, সিনিয়র নেতৃবৃন্দ মাহবুবুল আলম জানু, রফিক উদ্দিন ও শাহীন পলাশ জানান এই উপজেলায় দীর্ঘদিন জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিবাবকত্ব সংকটে জর্জরিত। বর্তমানে আমরা দলের পরীক্ষিত এই নেতা ইউ এম এরশাদ এর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীক নিয়ে লড়তে চাই। এই বিষয়ে জনাব ইউএম এরশাদ বলেন মীরসরাই উপজেলায় জাতীয় পার্টির ব্যাপক জনপ্রিয়তা সহ অগনিত কর্মী সমর্থক রয়েছে। পল্লী বন্ধু ও দলের জন্য নিবেদিত হয়ে দলের হাল ধরায় দায়িত্ব আমি ও...
মীরসরাইয়ে স্বপ্নতরী-৭১ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

মীরসরাইয়ে স্বপ্নতরী-৭১ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্দ্যেগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) উপজেলার ১২নং খৈইয়াচড়া ইউনিয়নের হাদিফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রায় ১৪০ শিক্ষার্থী ঝরে পড়া দরিদ্র ও জলদাশ পরিবারের সন্তাদের মাঝে এ উপকরণ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি খান মোহাম্মদ মোস্তফা বলেন, আমাদের স্বপ্নতরী-৭১ এর হাদিফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পর্যায়ে সর্বমোট ১৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে। কিছুদিন আগে আমরা জেনেছি বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র এবং জলদাশ পরিবারের সন্তান। তারা নতুন খাতা, কলম, পেনসিল, স্ক্যাল পেয়ে খুবই আনন্দিত। এবং আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সদস্যরা মিলে নিজেদের অর্থায়নে একার্যক্রম চা...
ইয়ং বাংলার স্বীকৃতি অর্জন করলো মীরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন

ইয়ং বাংলার স্বীকৃতি অর্জন করলো মীরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের তরুণদের বৃহৎ প্লাটফর্ম ইয়ং বাংলা কৃর্তক জাতীয় পর্যায়ের সেরা পঞ্চাশটি সংগঠনের মধ্যে স্থান করে নেয় মীরসরাইয়ের মলিয়াইশের হেতালিয়া পাড়ের দুর্বার প্রগতি সংগঠন। ২০১১ সালে চব্বিশ তরুণের গড়া এ সংগঠন শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, কুসংস্কার, সামাজিক অবক্ষয় সহ নানাবিদ জনহিতকর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে খুব অল্প সময়ে মীরসরাইব্যাপী আলোচিত হয়। এসকল কার্যক্রম পরিচালনায় বর্তমানে সংগঠনের দুইশ তেতাল্লিস স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সে কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এবার তারা জায়গায় করে নিল জাতীয় পর্যায়ের সেরা পঞ্চাশটি সংগঠনের তালিকায়। দেশের ৬৪ জেলার প্রায় আড়াই হাজার সংগঠনকে পেছনে পেলে তারা এ স্থান অর্জন করে নেয়। গত ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিটিউট ইয়ং বাংলা কর্তৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০১৮ প্রদান ...
এবার ৫০ সংগঠন পাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

এবার ৫০ সংগঠন পাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
চলতি বছরের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছে ৫০ জন তরুণের প্রতিষ্ঠান ও সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই তরুণদের হাতে পুরস্কার তুলে দেবেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কার্যনির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নসহ বেশ কিছু বিষয়কে এ পুরস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে। “এবারের পুরস্কারজয়ী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে যে কোনো ধরনের নিষ্ঠুরতা ও সহিংসতা দূরীকরণ এবং মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রমে সহায়তা করেছে।” এছাড়া শিশুদের সামাজিক সহায়তা প্রদান; স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া; পথ শিশু, শিশু ও প্রতিবন্ধীদের সহায়ক কার্যক্রম; অ...
পরিবহন ধর্মঘটে মীরসরাইয়ে যাত্রীদের জনদুর্ভোগ

পরিবহন ধর্মঘটে মীরসরাইয়ে যাত্রীদের জনদুর্ভোগ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা প্রতিনিধি ঃ সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন সহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে সারাদেশের মতো মীরসরাইয়েও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো বাস চলাচল করছে না। ফলে মীরসরাইবাসীকে নির্ভর করতে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ওপর। বাস না পেয়ে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মহাসড়কের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, অফিসগামীদের অনেকেই গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। গাড়ি না পেয়ে তাদের অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন । মীরসরাইয়ে সকাল থেকে কোন পরিবহন চলতে দেখা যায়নি। তবে যা দুই একটা অন্য যানবাহন চলছে দেখা যায়, পরিবহন শ্রমিকরা তা চলাচলে বাধা দিচ্ছেন। সিএনজি অটোরিকশাতে নেয়া হচ্ছে অত্যধিক ভাড়া। ব্যাংক কর্মকর্তা শাহ আলম বলেন, ‘পরিবহন আটকে রেখে...
মীরসরাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

মীরসরাই বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী সহ উপজেলা বিএনপির ১২ নেতা নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম। এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার ফখরুল আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন বানোয়াট মামলা দিয়ে ক্রমাগতভাবে বিএনপি’র নেতাকর্মীদের কারান্তরীণ করছে। সরকারের এধরনের আচরণ চরম হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের উপর জেল-জুলুম, নির্যাতন ও দমন-পীড়ণ চালিয়ে দাবিয়ে রাখা যাবে না। তাই অবিলম্বে মিরসরাই উপজেলা বিএনপি ও এর সংগঠনের কারারুদ্ধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। উল্লেখ্য,...
বিষুমিয়ারহাটে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

বিষুমিয়ারহাটে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণে জীবন বৃত্তান্ত আলোচনা ও স্মরণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গনে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক নাসির উদ্দিন দিদার। তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি একসময়ের অবহেলিত মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আরো বেগবান করা যায় সে লক্ষ্যে নিরন্তন প্রচেষ্টার ফলাফল কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি প্রদান করা। তিনি আরো বলেন, একশেণীর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যারা ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে মানুষকে ভুল ব্যাখা দেয়; তাদেরকে প্রতিহত করতে হবে। প্রত্যেক মুসলমান ধর্মীয় অনুশাসন মেনে চললে ইহকাল ও পরকালে শান্তি পাবে। এসময় প্রধান আলোচক ছিলেন ফেনী ও...