মীরসরাই প্রেস ক্লাবে শূণ্যপদে সাধারন সম্পাদক নয়ন ধূম, সাংগঠনিক নাছির উদ্দিন
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের এক জরুরী সভা সোমবার ( ১০ ডিসেম্বর ) বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর) এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতক্রমে মীরসরাই প্রেস ক্লাব এর দুইজন দায়িত্বশীল কে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। উক্ত দুটি শূন্য পদে সর্বসম্মতিক্রমে সাধারন সম্পাদক হিসেব নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা) কে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ) কে মনোনিত করা হয়।
সভায় বক্তব্য রাখেন যথাক্রমে রণজিত ধর ( দৈনিক সংবাদ), সায়েফ উল্লাহ ( দৈনিক সংগ্রাম), আনোয়ারুল হক নিজামী ( দৈনিক মানবজমিন), শফিকুর রহমান ( প্রেস বিডি), জীবন কৃষ্ণ দেবনাথ ( আজকালের দর্পন), সাহাব উদ্দিন ( দৈনিক ডেসটিনি), ইমাম হোসাইন ( দৈনিক ইনকিলাব), রিপন গোপ পিন্টু ( পাক্ষিক...







