ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে নৌকার গনসংযোগে মন্ত্রীপুত্র রুহেল
নিজস্ব সংবাদদাতা ॥
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে গনসংযোগে গিয়ে নৌকার জন্য ভোট চাইলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুব-উর রহমান রুহেল। আজ বুধবার (২৬ ডিসেম্বর) তিনি মীরসরাইয়ের দাস পাড়া এবং জেলে পাড়ায় গিয়ে হিন্দু সম্প্রদায়ের তৃণমূল জনগোষ্ঠীর সাথে দেখা করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের উপর নেমে আসে নির্মম নির্যাতন। এসময় সুনীল দাস সাধু এবং রেবতী মোহন জলদাস সহ সারা মীরসরাই উপজেলায় ২৯ জন নির্মম নির্যাতনের মাধ্যমে খুন হন। রুহেল, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত খুন হওয়া ভোক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা আগামিতে সকল খুনের রহস্য উদঘাটনে আই...







