দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান জসিম সংবর্ধিত
নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শিশু দিবস পালন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সামছুল হকের যৌথ উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক এম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, এনায়েত হোসেন নয়ন, আবু সুফিয়ান বিপ্লব, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, আ’লীগ...






