মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মীরসরাই পৌরসভা, মীরসরাই সার্কেল, মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মীরসরাই প্রেস ক্লাব, স্বেচ্চাসেবী সংস্থা শান্তিনীড় সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান।
এরপর পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, স্কুল কলেজ, মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে, মীরস...







