Friday, October 30Welcome khabarica24 Online

মীরসরাই

করেরহাটে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

করেরহাটে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭ জুলাই সকালে ১ নং করেরহাট ইউনিয়নের পোল্ট্রি খামারের সামনে একটি টাওয়ারের মধ্যে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত সামিনা আক্তার (১৯)। সাইবেনী খিল এলাকার ইলিয়াছ মিয়ার কন্যা। সে করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়...
মীরসরাইয়ে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

মীরসরাইয়ে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সুস্বাস্থ্য
নাছির উদ্দিন ঃ মীরসরাইয়ের বারইয়ারহাট মেডিকেল সেন্টারের দরদ পেইন ক্লিনিকের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মানব শরীরে দীর্ঘমেয়াদী ব্যথা, কারণ নির্ণয় ও প্রতিকার নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বারইয়ারহাট মেডিকেল সেন্টার। বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে বারইয়ারহাটস্থ খান সিটি সেন্টারের কনভেন্সন হলে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার কামরুল হোসেনের সঞ্চালনায় ব্যথা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, দরদ পেইন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জোবায়ের হোসেন। এসময় তিনি প্রজেক্টরের মাধ্যমে মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথার উপসম এবং ঐ সকল ব্যথা নিরাময়ের বিষয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি মাথা ব্যথা, কোমর ব্যথা, পিঠ, হাটু ব্যথাসহ, শারীরিক মানসিক সকল ব্যথা সম্পর্কে উপস্থিত সকলের প্রতি সচেতনতা মূলক আলোচনা করেন। ব্যথা নিরাময় কিভাবে করা যায় এবং কি ধ...
ট্রাজেডি স্মৃতিসৌধে মীরসরাই প্রেস ক্লাবের পুস্পস্তবক অর্পন

ট্রাজেডি স্মৃতিসৌধে মীরসরাই প্রেস ক্লাবের পুস্পস্তবক অর্পন

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই ট্রাজেডির ৮ম বার্ষিকী উপলক্ষে বৃহস্প্রতিবার ( ১১ জুলাই) সকাল ১১টায় আবুতোরাব বিদ্যালয় আঙ্গিনায় স্মৃতিসৌধ আবেগ এ পুস্পস্তবক অর্পন করে মীরসরাই প্রেস ক্লাব। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তর), সহ সভাপতি রণজিত ধর ( দৈনিক সংবাদ), যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ), প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী ( দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক ইমাম হোসাইন ( দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন ( দৈনিক ডেসটিনি), তথ্য প্রযুক্তি সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি ( দৈনিক ভোরের ডাক), কামরুল ইসলাম ( পাক্ষিক খবরিকা), আব্দুল মান্নান রানা ( দৈনিক জনতা), জাবেদ হোসাইন ( দৈনিক আমার বার্তা), প্রতাপ বণিক রানা ( দুর্বার টুয়েন্টি ফোর), মীর হোসাইন ( ঢাকা প্রতিদিন) প্রমুখ। এসময় মীরসরাই প্রেস ...
মীরসরাইয়ে বেদে ও অনগ্রসর  জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বিতরণ

মীরসরাইয়ে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় পরিষদ মিলনায়তনে (২৪ জুন ) সোমবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা বিভাগ এর আয়োজনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা বই ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সিলিং ফ্যান ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এবং মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই কমিশনার (ভূমি) রাশেদুল ইসল...
বড়তাকিয়ায় কাঁচা চামড়া সংরক্ষণ বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বড়তাকিয়ায় কাঁচা চামড়া সংরক্ষণ বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন : মীরসরাই উপজেলার বড়তাকিয়া'য় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ),ও লেদার সেক্টর বিসনেস প্রমোশন কাউন্সিল(এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় প্রমোশন কাউন্সিলের আয়োজনে ‘লেস্-কাট হ্রাসকরণ, কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণ ও পরিবহন পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা (২৫ জুন) মঙ্গলবার বড়তাকিয়া আফরোজা গার্ডেন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় চট্টগ্রাম সিটি করপোরেশন কাঁচা চামড়া আড়ৎদার সমবায় সমিতি লিঃ এর সদস্য আলহাজ্ব শাহ আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)এর ডেপুটি সেক্রটারী মোঃ মিজানুর রহমান এর সঞ্চনালয়ে স্বাগত বক্তব্য রাখেন ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারান সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেদার সেক্টর বিসনেস প্রমোশন কাউন্সিল(এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর সহকারী কর্মকর্তা লিটন চন্দ্র রায়। প্রশিক্ষণ কর্মশালা...
মীরসরাইয়ে উন্নয়ন প্রতিবন্ধী ভাতা ফ্যান ও চেক বিতরণ

মীরসরাইয়ে উন্নয়ন প্রতিবন্ধী ভাতা ফ্যান ও চেক বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে উন্নয়ন ভাতা প্রতিবন্ধী ভাতা সিলিং ফ্যান ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বেদে ও অনগ্রসর জীবনমান উন্নয়নে ভাতা পরিশোধ বই, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সিলিং ফ্যান ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা র...
মীরসরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন

মীরসরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১৯১ টি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের পৃথক টিমের অংশগ্রহনে ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮টি ভেন্যুতে শনিবার ( ২২ জুন) বিকাল ৪টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা টুর্ণামেন্ট একই সাথে শুভ উদ্বোধন করা হয়। স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভায় পৃথক টিম দ্বারা এই খেলার উদ্বোধন করা হয় দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে। দুর্গাপুরের মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা কামরুজ্বাহান এর সঞ্চালনায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, জনার্দনপুর বিদ্যালয়ে সভাপতি প্রদীপ কুমার নাথ, দুর্গাপুর ইউনিয়...
মীরসরাইয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি সম্পন্ন

মীরসরাইয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচি তথ্য কমিশন এর অধিনে গতকাল বুধবার উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম খান, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিক সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম খান বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারী, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা...